Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলে থুতু লাগানোর অনুমতি দিক আইসিসি, অস্ত্রে শান দিতে ফের আইসিসির দরবারে সামি

২০২০ সালে কোভিড জমানায় সংক্রমণ রুখতে থুতু ব্যবহার নিষিদ্ধ হয়। অথচ বোলারদের এই গুপ্ত কৌশল ক্রিকেটে দীর্ঘদিন ধরেই চালু ছিল।

বলে থুতু লাগানোর অনুমতি দিক আইসিসি, অস্ত্রে শান দিতে ফের আইসিসির দরবারে সামি

মহম্মদ সামি

শেষ আপডেট: 6 March 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে বহুবার আইসিসির (ICC) দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও ফল মেলেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia) হারানোর পর ফের একবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে বিশেষ আর্জি রাখলেন ভারতের পেসার মহম্মদ সামি (Mohammad Shami)। তাঁর অনুরোধ: কোভিডের পালা চুকেছে। এখন অন্তত বোলারদের থুতু ব্যবহারের সুযোগ দেওয়া হোক। এর অভাবে এখন ফাস্ট বোলারদের কেউই রিভার্স সুইং (Reverse Swing) করাতে পারছেন না।

২০২০ সালে কোভিড জমানায় সংক্রমণ রুখতে থুতু ব্যবহার নিষিদ্ধ হয়। অথচ বোলারদের এই গুপ্ত কৌশল ক্রিকেটে দীর্ঘদিন ধরেই চালু ছিল। বিশেষ করে সিমাররা বলের ঔজ্জ্বল্য ধরে রাখতে থুতুকে কাজে লাগাতেন। বল পুরোনো হয়ে গেলে তার একদিক উজ্জ্বল ও শক্ত রাখতে থুতু মাখানো হত। কেউ কেউ ঘামও কাজে লাগাতেন, এখনও লাগান। কোভিডের সময়, ২০২০ সালের মে মাসে, ঘামের প্রয়োগ নিষিদ্ধ না হলেও থুতু ব্যবহার বন্ধ করে দেয় আইসিসি। তার কারণ সেই সময় কোভিড বিভিন্ন মাধ্যমে সংক্রমিত হচ্ছিল, যার একটি ছিল লালা বা থুতু।

ক্রিকেটের বিজ্ঞান বলে, একদিক শক্ত এবং অন্যদিক চকচকে হলে বল রিভার্স সুইং করে। তখন বলের একদিক ভারী থাকার ফলে হাওয়ায়  উল্টোদিকে বাঁক নেয় আর রিভার্স সুইং হয়। অতীতে উপমহাদেশের বোলাররা, বিশেষ করে পাকিস্তানের ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস এবং ভারতের জাহির খানদের মতো পেসার রিভার্স সুইংয়ে সুনাম কুড়িয়েছেন।

সামি তাঁদেরই ধারার উত্তরসূরী। বিশেষ করে ইনিংসের মাঝপথে যখন বলের চাকচিক্য উঠে গিয়েছে তখন বিষাক্ত রিভার্স সুইংয়ে বহুবার পার্টনারশিপ ভেঙেছেন তিনি। এবার সেই পুরোনো অস্ত্রকে আরও ধারালো করার জন্য আইসিসিকে আর্জি জানিয়েছেন। সামি বলেন, ‘আমরা রিভার্সের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু থুতুকে ব্যবহারের সুযোগ পাচ্ছি না। অনেক বার উপরোধ রাখা হয়েছে। কিন্তু অনুমতি পাইনি।‘

উল্লেখ্য, আজ থেকে দেড় বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে চোট পান সামি। তারপর দীর্ঘদিন দলের বাইরে, ক্রিকেটেরও বাইরে। ফিরে আসেন রঞ্জির ময়দানে। ভারতের জার্সি গায়ে নামেন ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত কামব্যাক। আইসিসি সামির অনুরোধে কর্ণপাত করলে ভারতীয় দলের পেসার যে আরও ভয়ংকর হয়ে উঠবেন তা বলাই বাহুল্য।


```