Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক

ভারতের হৃদয় জয় করে শামি ‘কৃতজ্ঞতা’ জানালেন হরভজনকে

বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে শামি হয়তো অন্য কিছু ভাবছিলেন। তিনি বোলিংয়ে এসে ম্যাজিক দেখালেন শুরু থেকেই।

ভারতের হৃদয় জয় করে শামি ‘কৃতজ্ঞতা’ জানালেন হরভজনকে

শেষ আপডেট: 2 November 2023 21:11

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তিতে বিদ্ধ। একমাত্র কন্যাকে পাশে পান না। তাঁর বিষয়টি আদালতে বিচার চলছে। কিন্তু মানুষের বিচারে মহম্মদ শামি দেখালেন তিনি এ মুহূর্তে ভারতের সেরা বোলার।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুই পেসার বুমরা ও সিরাজ দারুণ শুরু করেছিলেন। সেইসময় অনেকেই বলছিলেন, আর মনে হয় শামির কাছে বল যাবে না। রোহিতের সুযোগই ঘটবে শামিকে বল দেওয়ার।

বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে শামি হয়তো অন্য কিছু ভাবছিলেন। তিনি বোলিংয়ে এসে ম্যাজিক দেখালেন শুরু থেকেই। এদিনও তিনি পরপর দু’বলে ফিরিয়ে হ্যাটট্রিকের জায়গায় পৌঁছে গিয়েছিলেন। হ্যাটট্রিক না এলেও শামি বুঝিয়ে দিলেন তিনি অন্য ধাতুতে গড়া। তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ভারতীয় বোলার হিসেবে নজির দেখালেন।

বিশ্বকাপে তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়ে তিনি সেরা বোলার হওয়ার দিকে দৌড়চ্ছেন। শামিকে দুঃসময়ে পরামর্শ দিয়ে উপকার করেছিলেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। তাই পাঁচ উইকেট নিয়ে বলটি দেখিয়ে ধারাভাষ্য বক্সে বসে থাকা ভাজ্জিকে কৃতজ্ঞতা জানালেন শামি। সতীর্থদেরও ভালল লেগেছে শামির এই আচরণ। নিজের কাছেও বল রেখে দিলেন স্মারক হিসেবে।

হরভজন সেইসময় আবেগরুদ্ধ। তিনি বলে দিলেন, শামি বিশ্বের সেরা পেসার, আমি আগেই বলেছিলাম। আবারও তাই বলছি। ওকে প্রথম চার ম্যাচ বসিয়ে রেখে ঠিক কাজ করেনি ভারতীয় দল।


```