Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ শেষ হতেই হাসিনের বিরুদ্ধে মুখ খুললেন শামি, ‘আমি তো আর খুন করিনি!’

শামি মানছেন, তিনি মানসিক সমস্যার মধ্যে ছিলেন। তবে পরিবার পাশে ছিল বলে সেই সমস্যা কেটে গিয়েছে।

বিশ্বকাপ শেষ হতেই হাসিনের বিরুদ্ধে মুখ খুললেন শামি, ‘আমি তো আর খুন করিনি!’

শেষ আপডেট: 22 November 2023 17:34

দ্য ওয়াল ব্যুরো: টানা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন মহম্মদ শামি। প্রথম চার ম্যাচে খেলার সুযোগ পাননি। তারপর জাতীয় দলে ফিরে ঝলসে উঠেছেন উত্তরপ্রদেশের পেসার। সাতটি ম্যাচ খেলে পেয়েছেন ২৪টি উইকেট।

একদিকে শামিকে নিয়ে লাগাতার বলে গিয়েছেন তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী হাসিন জাহান। যাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শামি যেদিন সাত উইকেট পেলেন, সেদিনও হাসিন বলেছিলেন, আমার শামি নিয়ে কোনও উৎসাহ নেই। যে স্বামী তাঁর স্ত্রী ও মেয়ের জন্য কোনও দায়িত্বপালন করে না, তাঁর প্রতি আমার কোনও অনুভূতি নেই।

শামি সেইসব শুনলেও কোনও জবাব দেননি। তিনি নিজের কর্তব্য পালনে অনড় ছিলেন। বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের পরেও দলকে জেতাতে পারেননি। সেই নিয়ে আক্ষেপের মধ্যেও সাহসপুর এক্সপ্রেস জানিয়েছেন, যারা অপরাধ করে, তারা কোনওদিন চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তারা সত্যের মোকাবিলা না করে পালিয়ে বেড়ায়।

শামি মানছেন, তিনি মানসিক সমস্যার মধ্যে ছিলেন। তবে পরিবার পাশে ছিল বলে সেই সমস্যা কেটে গিয়েছে। আমি নতুন করে শুরু করতে চাই। যেখানে আমার কোনও ভুল নেই। আমি তো কাউকে খুন করিনি, যে পালিয়ে বেড়াব। আমিও আর থেমে থাকব না!

জাহিন যে শামির কোনও খেলাই দেখেননি, সেটিও বলেছিলেন। এও জানান, আমি চাই ভারতীয় দল জিতুক। আর শামি ভাল খেলুক এই কারণেই যে তা হলে আয় হলে আমাদেরও বেশি টাকা দিতে পারবে!   


```