Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mohammed Shami: 'রোজা আসলে অনুপ্রেরণা...', সামি বিতর্কে হাত সেঁকলেন শোয়েব আখতার

আপনারা সকলেই জানেন যে রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের লোকজন রোজা রাখেন।

Mohammed Shami: 'রোজা আসলে অনুপ্রেরণা...', সামি বিতর্কে হাত সেঁকলেন শোয়েব আখতার

মহম্মদ সামি এবং শোয়েব আখতার

শেষ আপডেট: 8 March 2025 00:08

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যে গোধূলি লগ্নের দিকে পা বাড়িয়েছে। রবিবার অর্থাৎ ৯ মার্চ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। রোহিতের শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। অন্যদিকে, জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সামিও বল হাতে নজর কেড়েছেন। ইতিমধ্যে সামি একটি অযাচিত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তিনি এনার্জি ড্রিঙ্ক পান করছিলেন। এই ছবি স্পষ্ট করে দেয় যে সামি রোজা ভেঙেছেন। অন্যদিকে গত ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। এই বিতর্কে এবার হাত সেঁকলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

মহম্মদ সামি মুসলিম সম্প্রদায়ভুক্ত। আপনারা সকলেই জানেন যে রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের লোকজন রোজা রাখেন। এই একটা মাস ধরে তাঁরা সকালবেলা সেহরি দিয়ে রোজা শুরু করেন। আর ইফতার দিয়ে তা শেষ হয়। রোজা চলাকালীন খাওয়াদাওয়া তো দুরের কথা, কেউ একফোঁটা জলও পান করতে পারেন না। তবে ইতিমধ্যে অনেকেই মহম্মদ সামির পাশে দাঁড়িয়েছেন। সবাই একবাক্যে স্বীকার করেছে, ধর্মের চেয়ে দেশের স্বার্থকে এগিয়ে রেখেছেন সামি।

ভিডিও শেয়ার করেছেন শোয়েব আখতার


পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অনুশীলন করার পর তিনি মাঠের মধ্যে হাঁটছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, 'রোজা করা কোনও বাধ্যতামূলক নয়। এটা আপনাকে অনুপ্রেরণা দেয়। আপনার অনুশীলনের পথে কোনওকিছু বাধা হতে পারে না। এই রোজাকে নিজেদের সুবিধামতো ব্যবহার করুন।'

মহম্মদ সামি নিজের ধর্মের প্রতি যেমন সৎ, ঠিক তেমনই দেশের প্রতি কর্তব্যপরায়ণ। এটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। অনেকেই এই বিতর্কের সময় সামির পাশে দাঁড়িয়েছেন। তাঁরা স্বীকার করেছেন যে দেশের প্রতি কর্তব্যকে সামি সবসময় ধর্মের চেয়ে এগিয়ে রেখেছেন। একদিকে পাকিস্তান ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও, মাত্র ৪ দিনের মধ্যে বিদায় নিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে। আর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সামি ৫ উইকেট শিকার করেছিলেন।


```