Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জয় শ্রীরাম হাজারবার বলতে পারি, ক্ষতি কিসের? ফের আক্রমণাত্মক শামি

শামি আরও জানান, আমার কাছে জয় শ্রীরাম হাজারবার বললেও সমস্যা নেই, আবার আল্লাহ আকবর বলতেও সমস্যা নেই।

জয় শ্রীরাম হাজারবার বলতে পারি, ক্ষতি কিসের? ফের আক্রমণাত্মক শামি

শেষ আপডেট: 9 February 2024 19:21

দ্য ওয়াল ব্যুরো: আবারও ধর্ম নিয়ে সোজাসাপটা মহম্মদ শামি। ওয়ান ডে বিশ্বকাপের সময় উইকেট নেওয়ার পরে তাঁর হাঁটু মুড়ে বসে উল্লাস নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি সেবারও ওই বিতর্ককে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছিলেন।

এমনকী শামি মাঠের ধারে ফিল্ডিং করার সময়ও তাঁর দিকে জয় শ্রীরাম মন্তব্য ছুড়ে দেওয়া হলেও তিনি নির্বিকার থাকেন। কিন্তু একটি বেসরকারী টিভি চ্যানেলে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেরা পেসার জানিয়ে দিয়েছেন, ধর্ম নিয়ে ভেদাভেদ করার মানুষও যেমন রয়েছেন, আবার একসঙ্গে মিশে থাকার মানসিকতার মানুষও রয়েছে। বিভিন্ন ধর্মে মুষ্টিমেয় কিছু মানুষ থাকেন, যারা সবসময় অন্য ধর্মের মানুষদের অপছন্দ করেন। এগুলো আপনি দ্রুত বদলে ফেলতে পারবেন না। এই মানুষগুলো থাকবেই।

শামি আরও জানান, আমার কাছে জয় শ্রীরাম হাজারবার বললেও সমস্যা নেই, আবার আল্লাহ আকবর বলতেও সমস্যা নেই। যাঁর যাঁর ধর্ম নিজের কাছে। তিনি রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গ টেনেই বলেছেন, আমি যদি হাজার বার জয় শ্রীরাম বলি, তাতে ক্ষতি কিসের? আমি তো প্রথমে একজন ভারতীয়, তারপর মুসলিম। আমি দুটিকেই নিয়েই সমান গর্বিত।  

ভারতীয় পেসার এই মুহূর্তে লন্ডনে রয়েছেন চোটের চিকিৎসা করাতে। কবে মাঠে ফিরবেন, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শামি মাঠে না ফিরলেও তিনি যে মেজাজে রয়েছেন, সেটি তাঁর বিবৃতিতেই পরিষ্কার। 


```