Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন সামিকে খেলানো হল না ইডেনে, জানুন আসল কারণ

ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকদের একাংশ রাগে ফুটতে শুরু করেছেন।

কেন সামিকে খেলানো হল না ইডেনে, জানুন আসল কারণ

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 22 January 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো : আশা করা হয়েছিল ইডেন গার্ডেন্সে ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্য়াক করবেন মহম্মদ সামি। ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শেষবার সামিকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, বুধবার (২২ জানুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বাংলার এই তারকা পেসারকে রাখা হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকদের একাংশ রাগে ফুটতে শুরু করেছেন।

যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্য়াটার আকাশ চোপড়া এই সিদ্ধান্তের পিছনে একটি যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছেন। তাঁর কথায়, ইডেনের উইকেটে সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। সেকারণেই সূর্যকুমার যাদব স্পিন বোলারদের উপর বেশি করে জোর দিয়েছেন। আদতে কিন্তু, সেটাই হয়েছে। এই ভারতীয় ক্রিকেট দলে কিন্তু তিনজন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। তাঁরা হলেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। দলে মাত্র একজনই পেস বোলার রাখা রয়েছে। তিনি হলেন 'পঞ্জাব মেল' আর্শদীপ সিং।

দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ :

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।

এই ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কারণটা অবশ্যই শিশির। রাত যত বাড়তে, শিশির ততই বেশি পড়বে। এই পরিস্থিতিতে বল করা অনেকটাই কঠিন হবে যাবে। এই পরিস্থিতিতে সূর্যের সিদ্ধান্ত যে একেবারে পিকচার পারফেক্ট, তা বলা যেতেই পারে। এবার আগামী ৪০ ওভার দুটো দল কেমন পারফরম্যান্স করে সেটাই আপাতত দেখার।


```