Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৩০ দিনের দীর্ঘ অপেক্ষা, অবশেষে টিম ইন্ডিয়ায় কামব্যাক করছেন সামি

নিজের যাবতীয় শক্তি উজাড় করে বল করছেন তিনি।

৪৩০ দিনের দীর্ঘ অপেক্ষা, অবশেষে টিম ইন্ডিয়ায় কামব্যাক করছেন সামি

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 22 January 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো : বুধবার (২২ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের হাত ধরে দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ায় কামব্য়াক করছেন তারকা পেসার মহম্মদ সামি। প্রায় ১৪ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ সামি আগুন পারফরম্যান্স দেখতে পাওয়া যাবে। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় মহম্মদ সামিকে কঠোর অনুশীলন করতে দেখা গেল। নিজের যাবতীয় শক্তি উজাড় করে বল করছেন তিনি। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামার ২ দিন আগে একঘণ্টা ধরে ব্যাটিং অনুশীলনও করেন তিনি। 

সম্মানিত করা হয়েছে মহম্মদ সামিকে

টিম ইন্ডিয়ার অনুশীলনের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানেই মহম্মদ সামি জানান যে দেশের জন্য খেলার খিদেটা আজও তাঁর মধ্যে রয়েছে। আর সেটাই জাতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে সাহায্য করেছে। 

এই অনুষ্ঠানে মহম্মদ সামি বললেন, 'আমি সবসময় একটাই কথা মনে করি যে দেশের জন্য খেলার খিদেটা কখনও মেরে ফেলা উচিত নয়। ভারতীয় ক্রিকেট দলের জন্য খেলার খিদে সবসময় বাঁচিয়ে রাখা উচিত। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতের হয়ে খেলতে চাই।' এই অনুষ্ঠানে মহম্মদ সামি ছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ উপস্থিত ছিলেন।

একনজরে সামি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার হলেন মহম্মদ সামি। দেশের হয়ে তিনি ৬৪ টেস্ট এবং ১০১ ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি যথাক্রমে ২২৯ এবং ১৯৫ উইকেট শিকার করেন। পাশাপাশি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ২৩ ম্যাচে মোট ২৪ উইকেট শিকার করেছেন।


```