Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শামি ভাল খেললে আমি বেশি টাকা পাব, জানালেন 'প্রাক্তন' স্ত্রী হাসিন

প্রথম চার ম্যাচে তাঁকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু তারপর ম্যাচে ফিরে তিনি স্বপ্নের ফর্মে বিরাজ করছেন।

শামি ভাল খেললে আমি বেশি টাকা পাব, জানালেন 'প্রাক্তন' স্ত্রী হাসিন

শেষ আপডেট: 8 November 2023 23:42

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন মহম্মদ শামি। চার ম্যাচে তিনি ১৬ উইকেট ঝুলিতে ভরেছেন। 
শামির বোলিং নিয়ে ক্রিকেট মহল রীতিমতো উচ্ছ্বসিত। প্রথম চার ম্যাচে তাঁকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু তারপর ম্যাচে ফিরে তিনি স্বপ্নের ফর্মে বিরাজ করছেন।

শামি নিয়ে সবাই প্রশংশায় পঞ্চমুখ হলে কী হবে, শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এক সাক্ষাৎকারে বলেছেন তিনি শামির ব্যাপারে একেবারে নিরুৎসাহী। বরং তিনি বেশি উৎসাহী শামি যত টাকা আয় করবেন, তত তিনি বেশি খুশি হবেন। তাতে তাঁর ও কন্যার ভবিষ্যত সুরক্ষিত হবে।

হাসিনের সঙ্গে শামির বিচ্ছেদ সম্পূর্ন হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন। শামি জাহিনকে মাসে এক লাখ দশ হাজার টাকা খোরপোশ দিয়ে থাকেন। 

জাহিন বলেছেন, শামির বিষয় তিনি খবর রাখেন না। এমনকী ক্রিকেট নিয়ে যে তাঁর এতটুকু উৎসাহ নেই, সেটিও বলেছেন আইপিএলের একদা চিয়ার লিডার।


হাসিন জাহান আরও জানিয়েছেন, আমি ক্রিকেট বুঝি না। দেখিও না। শামি কতগুলি উইকেট পেল আমি খোঁজ রাখি না। শুধু জানি ভাল খেললে দলে টিকে থাকবে এবং আমাদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে।
জাহিন ভারতীয় দলের নামী পেসারের নামে আদালতে মামলা করেছেন। শামির বিরুদ্ধে অভিযোগ, বৈবাহিক ধর্ষণ ও পারিবারিক হিংসার। বিষয়টি নিয়ে বিচার চলছে। শামি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আলিপুর কোর্টে গিয়ে দেখা করে এসেছে। শামিকে গ্রেফতার করা যাবে না, সেটিও জানিয়ে দিয়েছে আদালত।


```