Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

Mohammed Shami Roza: হোক না দেশের স্বার্থ, তবুও কেন রোজা ভেঙেছেন? তোপের মুখে মহম্মদ সামি

সেমিফাইনালে সামি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

Mohammed Shami Roza: হোক না দেশের স্বার্থ, তবুও কেন রোজা ভেঙেছেন? তোপের মুখে মহম্মদ সামি

সমালোচনার মুখে পড়েছেন মহম্মদ সামি

শেষ আপডেট: 5 March 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারত ৪ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি ভারতের হয়ে মহম্মদ সামি সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন।

কিন্তু, এই সাফল্যের পরও টিম ইন্ডিয়ার স্পিডস্টারকে নেটপাড়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। আর সেইসঙ্গে মুসলিম সম্প্রদায়ভুক্ত লোকজন প্রতিদিন রোজা রাখতে শুরু করেছেন। ইতিমধ্যে, মহম্মদ সামির জলপানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। আর সেকারণেই তোপের মুখে পড়েছেন ভারতের এই পেস তারকা।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রমজান মাসে সকালবেলা সেহরি দিয়ে শুরু হয়। আর সন্ধ্যার পর ইফতারের মাধ্যমে রোজা খোলা হয়ে। ইতিমধ্যে, সারাদিন আর কিছু খাওয়া যায়। যাকে বলে একেবারে নির্জলা উপবাস। মহম্মদ সামি টিম ইন্ডিয়ার প্রধান পেস বোলার। মঙ্গলবার (৪ মার্চ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় তাঁকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা গিয়েছিল। অর্থাৎ, তিনি যে রোজা রাখেননি, সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একদল সমর্থক সামির দেশপ্রেমে মুগ্ধ হলেও একদল সমর্থক আবার ধর্মের মুখোশের আড়ালে সমালোচনা শুরু করেছেন।

একজন নেট নাগরিক লিখেছেন, 'হাসিম আমলার দুর্দান্ত ইনিংস থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। রমজানের সময় উনি উপোস রেখেই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন। মহম্মদ সামির ক্রিকেট দুনিয়ায় সকলের উচিত আমলার দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে অনুসরণ করা।'

একজন তো আবার লিখেছেন, 'মহম্মদ সামি আপনি কেমন মুসলমান? সারাদিন উপোস করতে না পারলে, অন্তত রামদানকে সম্মান করুন।'

তবে একজন আবার লিখেছেন, 'আপনারা অনেকেই মহম্মদ সামিকে নিয়ে ঠাট্টা করছেন। তাঁর রোজা না রাখা নিয়ে সমালোচনা করছেন। আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই, দুবাইয়ের গরমটা একবার অনুভব করে আসুন। তাহলেই গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে।'

তিন উইকেট শিকার করেছেন মহম্মদ সামি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। প্রথমে তিনি স্টিভ স্মিথকে আউট করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত ২০০ উইকেট তিনি শিকার করেছেন। পাশাপাশি এই ম্যাচে বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা দুটো করে উইকেট শিকার করেছেন।


```