Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pakistan Cricket: নমাজের সময় 'নিষিদ্ধ' অ-মুসলিমরা? ফতোয়া পাকিস্তান 'ক্যাপ্টেন' রিজওয়ানের

এই ভিডিওয় ইমামকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট দলের আসল 'লিডার' কে?

Pakistan Cricket: নমাজের সময় 'নিষিদ্ধ' অ-মুসলিমরা? ফতোয়া পাকিস্তান 'ক্যাপ্টেন' রিজওয়ানের

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান

শেষ আপডেট: 1 March 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দল লজ্জাজনক পারফরম্যান্স করার পর বিদায় নিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারতের কাছে তারা হেরে যায়। গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্যাচ খেলতে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু, বৃষ্টির কারণে সেই ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি পাকিস্তান ক্রিকেট দলের তরুণ ওপেনার ইমাম উল হকের। ইমাম পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের ভাইপো। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, এই দলটার মধ্যে নাকি কোনও একতা নেই। প্রত্যেকেই অধিনায়ক হতে চাইছে। ২০২৪ সালের এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আরও একবার বিতর্ক মাথাচাড়া দিচ্ছে।

দেখুন ভিডিও:

এই ভিডিওয় ইমামকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট দলের আসল 'লিডার' কে? জবাবে তিনি এমন কথা বলেছিলেন, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক দাবানলের আকার নিতে শুরু করেছে। এই ভিডিওয় রিজওয়ান প্রসঙ্গে ইমাম বলেছিলেন, 'যখনই পাকিস্তান ক্রিকেট দল কোনও হোটেলে পা রাখে, রিজওয়ান সবার আগে নমাজের জন্য ঘর খোঁজেন। সেই ঘরে চাদর পাতেন। ক্রিকেটারদের জড়ো করেন। এবং কোনও অ-মুসলিম সেই ঘরে যাতে প্রবেশ করতে না পারে, সেটার উপরে কড়া নজর রাখেন।'

সঙ্গে ইমাম আরও যোগ করেছেন, 'নমাজ পড়ার জন্য পাকিস্তান ক্রিকেট দলে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানেই সবাইকে সময় বলে দেওয়া হয়। এই কাজটাও রিজওয়ানই করেন। কাকে লিডার বলা যায়, সেই নামটা এই মুহূর্তে হয়ত মাথায় আসছে না। কারণ সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। তবে রিজওয়ান নমাজের সময় সবাইকে জড়ো করেন। এটা ওঁর যথেষ্ট বড় একটা গুণ।'


```