Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs PAK: 'একেবারে দ্বিতীয় কোহলি...', পাকিস্তান ম্য়াচের আগে মন্তব্য মহম্মদ হাফিজের

শুভমান গিলের প্রশংসা করলেন হাফিজ, তুলনা করলেন বিরাট কোহলির সঙ্গেও

IND vs PAK: 'একেবারে দ্বিতীয় কোহলি...', পাকিস্তান ম্য়াচের আগে মন্তব্য মহম্মদ হাফিজের

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ

শেষ আপডেট: 21 February 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান জয় দিয়েই শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিল (Shubman Gill) নজরকাড়া শতরান করেন। শেষপর্যন্ত তিনি ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এই ইনিংসে শুভমান ৯ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। আর এমন ইনিংস দেখার পর পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammed Hafiz) শুভমান গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

'বিরাট কোহলি হওয়ার চেষ্টা করছে'

'গেম অন হ্যায়' শীর্ষক একটি অনুষ্ঠানে মহম্মদ হাফিজ বললেন, 'যেদিন থেকে শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন, সেদিন থেকেই আগামী বিরাট কোহলি হওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিরাট কোহলির সাম্রাজ্যটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।' বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই ২৫ বছর বয়সি ব্যাটার যে পারফরম্যান্স করেছেন, তা দেখে প্রাক্তন পাক অধিনায়ক ভূয়শী প্রশংসা করলেন।

হাফিজ বললেন, 'এটা ওর অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। যদিও কেরিয়ারের শ্লথতম শতরান। কিন্তু, যে বিষয়টা দেখে আমি সবথেকে বেশি আনন্দ পেয়েছি, সেটা হল পরিস্থিতি অনুসারে ব্যাট করার ক্ষমতা। এই উইকেটে ব্যাটারদের যথেষ্ট চাপ নিতে হয়েছে। সেখানে নিজের ব্যাটিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল।'

'যথেষ্ট ভালভাবে খেলাটা নিয়ন্ত্রণ করেছে'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ও সচরাচর আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু, এই ম্যাচে তেমনটা ও খেলেনি। আর সেকারণেই ম্যাচজয়ী পারফরম্যান্স করতে পেরেছে। একজন ২৫ বছর বয়সি ব্যাটার যে এভাবে গোটা খেলাটা নিয়ন্ত্রণ করল, সেটা দেখেই আমার ভাল লেগেছে। কখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়, আর কখন চাপ নিতে হয়, সেটা ও খুব ভাল করেই জানে। '

শুধুমাত্র হাফিজ নয়, ম্যাচের শেষে রোহিত শর্মাও শুভমান গিলের ভরপুর প্রশংসা করলেন। তিনি বললেন, 'ওর মধ্যে যে ক্লাস রয়েছে, সেটা আমরা খুব ভাল করেই জানি। ফলে ও যেভাবে ব্যাটিং পারফরম্যান্স করছে, সেটা আমাদের কাছে অবাক করার মতো কোনও বিষয় নয়। তবে শেষপর্যন্ত যে টিকে ছিল, সেটা দেখেই ভাল লাগছে।'


```