
শেষ আপডেট: 18 September 2022 10:38
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন বাদেই ভারতের মাটিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ। তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ভারতের অন্যতম পেস বোলার মহম্মদ সামি (Mohammad Shami) করোনা আক্রান্ত। ফলে প্রথম ম্যাচে থাকছেন না তিনি। বাকি ম্যাচগুলি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার রাতেই টিম ইন্ডিয়া মোহালিতে (Mohali) পৌঁছেছে। রবিবার থেকেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু সেই দল থেকে ছিটকে গেলেন বাংলার পেসার। শুক্রবার রাতেই সামির করোনা রিপোর্ট (Covid Positive) এসেছে। সেখানেই পজিটিভ ধরা পড়ে।
সামি বাদ পড়ায় এই সিরিজে ডাক পড়ল উমেশ যাদবের। ২০১৯ সালে শেষবার ভারতীয় জার্সি গায়ে টি২০ ম্যাচ খেয়েছিলেন তিনি। প্রায় তিন বছর বাদে ফের জাতীয় জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বছর ৩৫-এর এই ক্রিকেটার।
এদিকে সামির করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা। এমনিতেই টি২০ বিশ্বকাপ দলে নেই তিনি। যা নিয়ে বিতর্ক চলছে এখনও। তবে এই সিরিজে নিজেকে প্রমাণ করার একটা জায়গা ছিল সামির। কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়ায় সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল। আশা করা যায়, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন জনপ্রিয় এই পেসার।
ইডেনে জোড়া সেঞ্চুরি! নার্সের ঝড়ের পর ও’ব্রায়েনের দাপট, সাক্ষী ৫ মহিলা আম্পায়ার