Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Mohammad Rizwan: 'আল্লাহ-র কাছে প্রার্থনা করছি...', ভারতের কাছে হেরে কেন বললেন রিজওয়ান?

ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের ব্যর্থতাকেই দুষলেন মহম্মদ রিজওয়ান।

Mohammad Rizwan: 'আল্লাহ-র কাছে প্রার্থনা করছি...', ভারতের কাছে হেরে কেন বললেন রিজওয়ান?

মহম্মদ রিজওয়ান এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 25 February 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হারার পরই পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এই পরাজয়ের ঠিক পরের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ৫ উইকেটে হারার পরই পাকিস্তানের যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়।

যাইহোক, ভারতের কাছে ম্যাচ হারার পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, 'আপাতত একথাই বলতে পারি যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। এটাই সবথেকে বড় সত্যি। আপাতত পরের ম্য়াচের দিকে আমরা তাকিয়ে রয়েছি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ কেমন খেলে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট দল আগামী ম্য়াচে কেমন খেলে, আমরা আর কী করতে পারি, সবকিছু এখন মাথায় রাখতে হবে। এটা একটা লম্বা যাত্রাপথ।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে। জবাবে কিউয়ি ব্রিগেড ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচটা পকেটে পুরে ফেলে। এই পরিস্থিতিতে গ্রুপ এ থেকে সেমিফাইনালের পথে পা বাড়িয়েছে ভারত এবং নিউজিল্যান্ড।

দেখে নিন সেই ভিডিও:

রবিবাসরীয় রাতে মহম্মদ রিজওয়ান সাংবাদিক বৈঠকে আরও বলেন, 'আপাতত আল্লাহর কাছে একটা প্রার্থনা করতে পারি, আমাদের শেষ আশাটুকু যেন বেঁচে থাকে। এখনও অন্য দলগুলোর ফলাফলের উপর আমাদের নির্ভর করতে হবে। একজন অধিনায়ক হিসেবে এই ব্যাপারটা আমি একেবারেই পছন্দ করি না। যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে, যদি আপনি নিজের দমে দলকে জেতাতে পারেন, তাহলে সেটা করে দেখান। নয়ত অন্য কারোর উপরে নির্ভর করতে আমার একেবারেই ভাল লাগে না। সেক্ষেত্রে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আমি পরোয়া করি না। ভারত এবং নিউজিল্যান্ড ভাল খেলেছে বলেই আমাদের হারাতে পেরেছে। এই ব্যাপারে আমি কোনও অজুহাত দিতে চাই না। উপরওয়ালা যদি এটাই চান, তাহলে তো আমাদের আর কিছু করার নেই।'   


```