Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'নক আউট ভুলে যান, গ্রুপ থেকেই বিদায় নেবে ভারত’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দাবি মহম্মদ আমিরের

ভারত সেমিফাইনালে যাবে না। শুধু তাই নয়। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবেন রোহিতরা। সাফ জানালেন প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির।

'নক আউট ভুলে যান, গ্রুপ থেকেই বিদায় নেবে ভারত’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দাবি মহম্মদ আমিরের

মহম্মদ আমির

শেষ আপডেট: 20 February 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত সেমিফাইনালে যাবে না। শুধু তাই নয়। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবেন রোহিতরা। সাফ জানালেন প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির। নিজের দেশ গতকাল করাচিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে। কিন্তু আমিরের ভবিষ্যদ্বাণী: এই দুই দলই গ্রুপ এ থেকে নক আউট রাউন্ডে যেতে চলেছে।

সম্প্রতি একটি পাকিস্তানি টিভি চ্যানেলের শোয়ে হাজির হন আমির। সেখানে তিনি বলেন, ‘আমার মতে নিউজিল্যান্ড এই গ্রুপের সবচেয়ে ব্যালান্সড টিম। ভারত নয়। গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড ও পাকিস্তানই পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে।‘

কোন কারণে টিম ইন্ডিয়াকে এতটা পিছিয়ে রাখছেন? আমিরের সাফ জবাব: ‘বুমরাহ-ফ্যাক্টর’। জসপ্রীতের অভাব নাকি পদে পদে অনুভব করবেন রোহিতরা। আর তার মাশুল চরমভাবে চোকাতে হবে তাঁদের। মহম্মদ শামি সদ্য চোট সারিয়ে ফিরে এসেছেন। কিন্তু ভারতের পেসার পুরোনো আগুনে ফর্মে নেই। আগের মতো বল করছেন না তিনি। শামির উপর আস্থা রাখা ঠিক হবে না বলেও ভারতকে সতর্ক করেছেন আমির।

অন্যদিকে নিউজিল্যান্ডকে তিনি এগিয়ে রেখেছেন তাদের বোলিং বিভাগের জন্যই। বিশেষ করে গ্লেন ফিলিপ্স, মিচেল সান্টনার, মাইকেল ব্রেসওয়েলের মতো স্পিনাররা দুবাইয়ের পিচে ফায়দা লুটবেন বলে অনুমান আমিরের। তিনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড যেমন ফর্মে আছে, তাতে তারা সহজেই ভারতকে হারাবে।‘

টেস্টে সাম্প্রতিক সময়ে একাধিকবার ল্যাজেগোবরে হলেও সাদা বলের ক্রিকেটে ছন্দে রয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল রেকর্ড রয়েছে রোহিতদের। ২০১৩ সালের টুর্নামেন্ট জেতে ভারত। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার হাতে পর্যুদস্ত হয় টিম ইন্ডিয়া। এর পাশাপাশি দুবাইয়ের মাঠেও ভারতের কাছে পয়মন্ত। আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্টে মোট ৬ বার মাঠে নেমেছে ভারত। জিতেছে ৫ বার। একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে।


```