Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘তথ্যই বলছে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে’, ক্রিকেটে দুই মুলুকের বিজয়ী বেছে নিলেন মোদী

তিনি ক্রিকেটের জটিল ব্যাকরণ কিংবা শৈলীর খুঁটিনাটি বোঝেন না। কিন্তু তথ্য সম্পর্কে বিলক্ষণ সচেতন। আর সেই তথ্যের জোরেই ‘ভারত না পাকিস্তান—কাকে এগিয়ে রাখবেন?’ প্রশ্নের মীমাংসা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘তথ্যই বলছে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে’, ক্রিকেটে দুই মুলুকের বিজয়ী বেছে নিলেন মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 17 March 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো: তিনি ক্রিকেটের জটিল ব্যাকরণ কিংবা শৈলীর খুঁটিনাটি বোঝেন না। কিন্তু তথ্য সম্পর্কে বিলক্ষণ সচেতন। আর সেই তথ্যের জোরেই ‘ভারত না পাকিস্তান—কাকে এগিয়ে রাখবেন?’ প্রশ্নের মীমাংসা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সকে হাতিয়ার করে সাফ জানিয়ে দিলেন তাঁর ভোট টিম ইন্ডিয়ার দিকে। পাকিস্তান ক্রিকেট টিম ভারতের চেয়ে আপাতত পিছিয়ে পড়েছে।

কৃত্রিম মেধা নিয়ে গবেষণারত লেক্স ফ্রিডম্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মোদী ক্রিকেট, ফুটবল সহ নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন। সেই ইন্টারভিউতেই তিনি ভারত বনাম পাকিস্তান বিতর্কের মীমাংসা করে দেন। পডকাস্টে খেলা নিয়ে তাঁর মতামত জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মতে, খেলার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তা গোটা দুনিয়ায় শক্তি সঞ্চারিত করতে পারে। খেলার স্পিরিটই একটি দেশের জনতাকে একসূত্রে বাঁধতে সক্ষম। তাই আমি সবসময় একে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আমার মতে, মানুষের ক্রমোন্নতিতে খেলাধুলোর বড় ভূমিকা রয়েছে। তা মানুষকে মানুষের সঙ্গে গভীরভাবে জুড়ে দেয়।‘

এরপরই সঞ্চালক মোদীকে ভারত আর পাকিস্তানের মধ্যে যে কোনও একটি দলকে বেছে নিতে বলেন। সেই সময় শুরুতে ডিফেন্সিভ খেললেও পরে আক্রমণাত্মক ভঙ্গিতে শট নেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি কোনও ক্রীড়া বিশেষজ্ঞ নই। দু’দলের মধ্যে ভাল কে—এর উত্তর দিতে গেলে ক্রিকেটের টেকনিক নিয়ে ধারণা থাকা জরুরি। দুর্ভাগ্যবশত, আমি টেকনিক-বিশেষজ্ঞ নই। যাঁদের দখল রয়েছে, তাঁরাই কোন দল কিংবা কোন খেলোয়াড় সেরা—এই নিয়ে চূড়ান্ত মতামত দিতে পারবেন।‘

এ পর্যন্ত বলার পরেই খোলস ভেঙে বেরিয়ে আসেন মোদী। তারপর ওভারস্টেপ করার ভঙ্গিতে জানান, ‘কখনও কখনও রেজাল্টও সবকিছুর জবাব দিয়ে দেয়। কিছুদিন আগেই ভারত আর পাকিস্তান একে অন্যের মুখোমুখি হয়েছিল। আর সেই খেলার ফলাফলই বুঝিয়ে দিয়েছে সেরা দল কে।‘

শুধু ক্রিকেট নয়, ফুটবলের ময়দান নিয়েও মতামত রেখেছেন মোদী। ক্রিকেটে যেমন টিম ইন্ডিয়া, ফুটবলে টিম আর্জেন্টিনার হয়ে ভোট দিয়েছেন তিনি। মারাদোনা ও মেসিকে বেছে নিয়েছেন দুটি আলাদা প্রজন্মের দুই সেরা ফুটবলার হিসেবে। বলেছেন, ‘আমরা যদি আশির দশকের কথা বলি, তাহলে সেই প্রজন্মের চোখে মারাদোনাই ছিলেন আসল নায়ক। এবার আপনি যদি এখনকার কাউকে একই প্রশ্ন জিজ্ঞেস করেন, তিনি হয়তো মেসিকে বেছে নেবেন।‘


```