
শেষ আপডেট: 28 February 2024 21:04
দ্য ওয়াল ব্যুরো: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার মিত্রাভ গুহ। মালয়েশিয়ার মালেকায় এই আসরে সাড়ে সাত পয়েন্ট পেয়ে খেতাব পেলেন মিত্রাভ। মোট নয় রাউন্ডের খেলা ছিল। মিত্রাভ অন্যতম নামী আন্তর্জাতিক মাস্টার।
শুধু মিত্রাভ নয়, মালেকা থেকে পদক নিয়ে ফিরছেন আরও দুই বাঙালি দাবাড়ু। এরমধ্যে অনূর্ধ্ব-৮ বিভাগে জিতেছে সর্বার্থ মণি। সব ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হয়েছে গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া সর্বার্থ। অন্যদিকে, মেয়েদের অনূর্ধ্ব ১৪ বিভাগে রানার্স হয়েছে সর্পয়া ঘোষ।
গত ডিসেম্বরে আমিরশাহীতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল বাংলার এই দাবাড়ু। বাংলার আরও এক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস তালিকায় নয়ে শেষ করেছেন।
Mitrabha Guha clinches Gold at Commonwealth Championship 2023-24, Rohith Krishna Silver and Deepan Bronze
— ChessBase India (@ChessbaseIndia) February 27, 2024
The Silver medalist of 2022 edition, GM @MitrabhaGuha won the tournament by defeating the eventual Silver medalist IM S Rohith Krishna. Mitrabha scored 7.5/9 and finished a… pic.twitter.com/G59MMAdeXl
গত বছর শ্রীলঙ্কায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে রানার্স হন মিত্রাভ। তিনি জিতেছিলেন রুপো। সেই কারণেই জয়ের পরে বলেছেন, এবার শুরু থেকেই চেয়েছিলাম সোনা জয়ের ব্যাপারে। সেইমতো এগিয়েছি, ভাল লাগছে দেশকে পদক এনে দিতে পেরে।
মিত্রাভ দারুণ শুরু করেছিলেন এই আসরে। মালয়েশিয়ার জিন চেংকে হারান তিনি প্রথম রাউন্ডে। পরের দুই রাউন্ডে অজি তু জিয়াং গুয়েন এবং সিঙ্গাপুরের কুইয়ানিউন গংকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন তিনি।