Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩৮ বছর বয়সেও আইসিসি ওয়ান ডে ক্রম তালিকায় শীর্ষে মিতালি, ঝুলন পাঁচে

দ্য ওয়াল ব্যুরো: নয়া কীর্তি গড়লেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি তারকা ৩৮ বছর বয়সেও আইসিসি ওয়ান ডে ক্রম তালিকায় শীর্ষে আরোহন করলেন। তিনি হারালেন হাঁটুর বয়সী তারকাদের। ইতিমধ্যেই মিতালির মুকুটে শোভা পাচ্ছে বিশ্বের সর্বাধিক রা

৩৮ বছর বয়সেও আইসিসি ওয়ান ডে ক্রম তালিকায় শীর্ষে মিতালি, ঝুলন পাঁচে

শেষ আপডেট: 6 July 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: নয়া কীর্তি গড়লেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি তারকা ৩৮ বছর বয়সেও আইসিসি ওয়ান ডে ক্রম তালিকায় শীর্ষে আরোহন করলেন। তিনি হারালেন হাঁটুর বয়সী তারকাদের। ইতিমধ্যেই মিতালির মুকুটে শোভা পাচ্ছে বিশ্বের সর্বাধিক রানের রেকর্ড। তিনি সবাইকে টপকে সব ফরম্যাট মিলিয়ে শীর্ষে রানের মালকিন। কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওই মহানজির গড়েছেন। ওই নজিরের কিছুদিন পরেই আইসিসি ওয়ান ডে ক্রম তালিকায় শীর্ষে চলে গেলেন ভারতের নামী তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মিতালির অসাধারণ পারফরম্যান্সের কারণেই শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর ২২ বছরের ক্রিকেট জীবনে এই নিয়ে ৮ বার শীর্ষস্থানে জায়গা করে নিলেন ৩৮ বছরের মিতালি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার আগে ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে ছিলেন মিতালি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তিনি মোট ২০৬ রান করেন, যা সিরিজে সর্বাধিক রেকর্ড। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার তিনি ওয়ান ডে ক্রিকেটে এক নম্বর স্থান দখল করেছিলেন। প্রথম বার শীর্ষে পৌঁছেছিলেন ২০০৫ সালে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯১ রান করার পর। মিতালি ছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় আইসিসি র‌্যাঙ্কিং-এর প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয় স্মৃতি মান্ধানা। তিনি নয় নম্বরে রয়েছেন। বোলারদের বিভাগে আবার ঝুলন গোস্বামী রয়েছেন পাঁচে এবং পুনম যাদব রয়েছেন নয় নম্বরে। অলরাউন্ডাদের তালিকায় ভারতের দীপ্তি শর্মাই একমাত্র প্রথম দশে জায়গা পেয়েছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে।  

```