Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিচেল স্টার্ককে কি শুরুতে পাবে না কেকেআর? নতুন জল্পনা স্ত্রী অ্যালিসাকে নিয়ে

আইপিএলের বাজারে এত দর কেউ পাননি। মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লক্ষ প্রাপ্তিতে চক্ষু চড়কগাছ ক্রিকেটমহলের। কিন্তু এত অর্থ দিয়ে এনেও অস্ট্রেলীয় পেসারের সার্ভিস পাবে তো কলকাতা নাইট রাইডার্স।

মিচেল স্টার্ককে কি শুরুতে পাবে না কেকেআর? নতুন জল্পনা স্ত্রী অ্যালিসাকে নিয়ে

শেষ আপডেট: 21 December 2023 18:02

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের বাজারে এত দর কেউ পাননি। মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লক্ষ প্রাপ্তিতে চক্ষু চড়কগাছ ক্রিকেটমহলের। কিন্তু এত অর্থ দিয়ে এনেও অস্ট্রেলীয় পেসারের সার্ভিস পাবে তো কলকাতা নাইট রাইডার্স?

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এই কিংবদন্তি পেসারের ক্ষেত্রে বলা হচ্ছে, তাঁর স্ত্রী অ্যালিসা হিলি পাঁচ মাসের সন্তান সম্ভবা। সেই কারণে মার্চে আইপিএলের সময় মিচেল নাও খেলতে পারেন আইপিএলে।

এই নিয়ে মিচেলের পক্ষে কিছু বলা হয়নি, এমনকী নাইট রাইডার্সের পক্ষ থেকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। যদিও ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে এইসময়ে টেস্ট সিরিজ খেলছেন হিলি। তিনি দলের অধিনায়িকাও। গর্ভবতী হওয়ার পরেও কিভাবে তিনি ম্যাচ খেলছেন, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। হিলিকে একটা সময় বাড়ির পোষ্য কুকুর কামড়ে দিয়েছিল। মোট ৫০টি সেলাই পড়েছিল হাতে। বহুদিন হাসপাতালে থাকার পরে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন।

একটা সময় মিচেল টি ২০ ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেই নিয়েছিলেন। তিনি টেস্ট ক্রিকেটে মনোসংযোগ করেছিলেন। ওয়ান ডে বিশ্বকাপে স্টার্ক দারুণ পারফরম্যান্স করেছেন, সেটিও বলা যাবে না। তারপরেও শাহরুখ খানের দল কেন প্রায় ২৫ কোটি দিয়ে স্টার্ককে কিনলেন, সেই নিয়ে রহস্য রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, কেকেআরের হয়ে ম্যাচের প্রথম চার ওভার বোলিং করে এই নামী অস্ট্রেলীয় পেসার বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করবেন। ওইসময় স্টার্ক উইকেট না পেলেও বাকি বোলাররা তার ফায়দা নেবেন। কিন্তু তাঁর স্ত্রীর খবর সত্যি হলে মিচেলকে শুরুর প্রথম চার ম্যাচ কলকাতা দল পাবে কিনা, সেই উদ্বেগও রয়েছে।  


```