Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বল বিকৃতি নিয়ে ওয়ার্নারকে তোপ দেগেছিলেন, ধারাভাষ্য থেকে ছাঁটাই অজি তারকা

একটা সময় ডেভিড ওয়ার্নারের সতীর্থ ছিলেন মিচেল জনসন। কিন্তু নামী অস্ট্রেলীয় তারকা অবসর নেওয়ার পর থেকেই ওয়ার্নারের সমালোচনায় মেতেছেন।

বল বিকৃতি নিয়ে ওয়ার্নারকে তোপ দেগেছিলেন, ধারাভাষ্য থেকে ছাঁটাই অজি তারকা

শেষ আপডেট: 6 December 2023 19:31

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ডেভিড ওয়ার্নারের সতীর্থ ছিলেন মিচেল জনসন। কিন্তু নামী অস্ট্রেলীয় তারকা অবসর নেওয়ার পর থেকেই ওয়ার্নারের সমালোচনায় মেতেছেন। তিনি বল বিকৃতি কাণ্ডে ওয়ার্নারকে দোষ দিয়েছেন। জনসন বলেছেন, বল বিকৃতি করে ওয়ার্নার পুরো অস্ট্রেলিয়া ক্রিকেটকে কলুষিত করেছেন।

জনসনের এই অভিযোগকে খণ্ডন করেছেন উসমান খোয়াজা। তিনি বলেছেন, জনসন এসব কী বলছেন! ওয়ার্নারের হাত ধরে অস্ট্রেলিয়া ক্রিকেটে অনেক গৌরবজনক বিষয় এসেছে। গ্লেন ম্যাক্সওয়েলও বলেছেন, এসব অভিযোগ তুলে আমি কোনওদিন সংবাদপত্রের হেডলাইন হতে চাই না।  

মঙ্গলবার পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রাখা হয়নি জনসনকে। তিনি নিজে সরলেন, না তাঁকে সরিয়ে দেওয়া হল, এই নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটমহলে কথা হচ্ছে।

তালিকায় অবশ্য রয়েছে মার্ভ হিউজ, ওয়াসিম আক্রাম এবং মার্ক টেলরের মতো কিংবদন্তিদের নাম।

ওয়ার্নারের সমালোচনা করে জনসন একবার বলেছিলেন, ‘কেউ কি দয়া করে আমাকে বলবেন, কেন আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি? কিভাবে একজন ফর্মহীন টেস্ট ওপেনার তাঁর নিজের অবসরের তারিখ ঠিক করতে পারেন!’

জনসন যোগ করেন, ‘কেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন ক্রিকেটারকে নায়কের মতো বিদায় জানানো হবে, বলতে পারেন?’

জনসনের সমালোচনা করছেন তাঁরই একসময়ের সতীর্থরা। জনসন নিয়ে খোয়াজা, ম্যাক্সওয়েলরা বলেছেন, ওয়ার্নার যা করেছেন, তা বিচারের ক্ষমতা মিচেলের নেই। না হলে এসব বলত না।


```