Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান ক্রিকেটে তুমুল বিতর্ক, কোচের পদ থেকে সরলেন মিসবা, ইস্তফা ইউনিসেরও

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) ক্রিকেটে বিতর্কের শেষ নেই। আজীবন কাল ধরে পাক ক্রিকেটে নানা অশান্তি হয়ে থাকে। কখনও কোচ (Coach) বিদ্রোহ করে ওঠে, আবার কখনও কোনও ক্রিকেটার বিস্ফোরক বিবৃতি দিয়ে পরিবেশ গরম করে তোলেন। এবার পাকিস্তানের কোচ

পাকিস্তান ক্রিকেটে তুমুল বিতর্ক, কোচের পদ থেকে সরলেন মিসবা, ইস্তফা ইউনিসেরও

শেষ আপডেট: 6 September 2021 10:20

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) ক্রিকেটে বিতর্কের শেষ নেই। আজীবন কাল ধরে পাক ক্রিকেটে নানা অশান্তি হয়ে থাকে। কখনও কোচ (Coach) বিদ্রোহ করে ওঠে, আবার কখনও কোনও ক্রিকেটার বিস্ফোরক বিবৃতি দিয়ে পরিবেশ গরম করে তোলেন। এবার পাকিস্তানের কোচের পদ থেকে সরলেন মিসবা উল হক (Misbah ul Haq)। এমনকি বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ওয়াকার ইউনিস (Waqar Younis)। আর মাত্র মাস দেড়েক বাকি রয়েছে টোয়েন্টি ২০ বিশ্বকাপের। তার আগে পাক ক্রিকেটে এমন বিদ্রোহের রেশ তাদের ক্রিকেটারদের ওপরেও পড়বে। সব থেকে বড় কথা, সোমবারই বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে। তারপরেই মিসবা ও ইউনিস সরলেন কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, তাঁদের কথা না শুনেই দলগঠন করা হয়েছে। পিসিবির তরফে বিজ্ঞপ্তি জারি করে মিসবাদের পদত্যাগের কথা জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় সাকলিন মুস্তাক ও আব্দুল রজ্জাকের কাঁধে। মিসবা ও ওয়াকার, উভয়েই পাকিস্তান দলের দায়িত্ব নেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। দু'জনেরই চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি ছিল। সিনিয়র দলের দায়িত্ব পাওয়া সাকলিন পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের বোলিং কোচের পদে নিযুক্ত ছিলেন। ২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন মিসবা ও ওয়াকার। বোর্ডের সঙ্গে তাঁদের চুক্তির প্রায় এক বছর বাকি ছিল। এর মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন দুজন। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে পরিবারকে আরও সময় দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মিসবা। সামনের দিনগুলোতে আরও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে পরিবারকে ছাড়া থাকতে হবে, তাই মূলত এ সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন দলনেতা। তবে মিসবা মানছেন, বিশ্বকাপের আগে দিয়ে এমন সিদ্ধান্ত দলের জন্য বেশ চ্যালেঞ্জিংই বটে। তিনি বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর কোয়ারেন্টাইনের থাকার সময় আমি এই সিদ্ধান্ত নিয়ে ভেবেছি। কারণ দীর্ঘদিন পরিবার ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়।’’ মিসবা আরও যোগ করেন, ‘‘আমি বুঝতে পারছি সময়টা এখন আদর্শ নয়। তবে আমার মনে হয় না, আমি এখন নয়া চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তাই নতুন কাউকে এ দায়িত্ব দিয়ে নিজেকে সরিয়ে নেওয়ায় সঠিক কাজ মনে হয়েছে।’’ এদিকে ওয়াকারের সিদ্ধান্তটি এসেছে মূলত মিসবাকে দেখেই। ইউনিসও বলেছেন, ‘‘দীর্ঘদিন বায়ো বাবল সিস্টেমের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই সরে গিয়েছি।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```