Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কতদিন মা-কে দেখিনি’, পদক জয়ের পরে আবেগরুদ্ধ চানু, সাফল্য উৎসর্গ করলেন দেশবাসীকে

দ্য ওয়াল ব্যুরো: দু’বছর হয়ে গেল ইম্ফলের বাড়ির বাইরে রয়েছেন, মা-কে কতদিন দেখেননি। শুধুই জাতীয় শিবিরে রয়ে গিয়েছেন, স্রেফ এই অলিম্পিকের জন্য। করোনাকালে সারা দেশ স্তব্ধ, মীরাবাই চানুর জীবন গতিতে এগিয়ে চলেছে। সবাই ভাবতে বসেছেন কী করে প্র্যাকটিস

‘কতদিন মা-কে দেখিনি’, পদক জয়ের পরে আবেগরুদ্ধ চানু, সাফল্য উৎসর্গ করলেন দেশবাসীকে

শেষ আপডেট: 24 July 2021 14:16

দ্য ওয়াল ব্যুরো: দু’বছর হয়ে গেল ইম্ফলের বাড়ির বাইরে রয়েছেন, মা-কে কতদিন দেখেননি। শুধুই জাতীয় শিবিরে রয়ে গিয়েছেন, স্রেফ এই অলিম্পিকের জন্য। করোনাকালে সারা দেশ স্তব্ধ, মীরাবাই চানুর জীবন গতিতে এগিয়ে চলেছে। সবাই ভাবতে বসেছেন কী করে প্র্যাকটিস করবেন, চানু ঠিক ওজন তুলেছেন নিয়মমতোই। ভারত্তোলনে ভারতীয় মহিলারা পদক পেতে পারেন, সেটি ২১ বছর আগে দেখিয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই মীরাবাই। ভারতীয় খেলাধুলোয় মীরার ভজন যেন হয়েই চলেছে। তাঁর হাত ধরেই অলিম্পিকের প্রথম দিন পদক এসেছে ভারতের ঝুলিতে। দেশবাসীর প্রত্যাশাপূরণ করতে পেরে স্বভাবতই খুশি মীরাবাই চানু। তবে, আক্ষেপও রয়েছে। অলিম্পিকে রুপো জেতার পর প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বললেন, “খুব চেষ্টা করেছিলাম সোনা জেতার, জিততে পারলাম না সোনা। যদিও আমি চেষ্টার ত্রুটি রাখিনি। দ্বিতীয় বার ওয়েট তোলার পরেই বুঝেছি পদক আসছে। শুধু শান্ত ছিলাম আমি, তবে এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি।’’ তিনি ভারতবাসীকে পদক উৎসর্গ করেছেন। জানিয়েছেন, ‘‘সারা দেশ আমার লড়াই দেখছিল, তাঁদের কুর্নিশ। আমি নিজের দেশ এবং কোটি কোটি ভারতবাসীকে এই পদক উৎসর্গ করতে চাই। আমার পরিবার, বিশেষ করে আমার মাকে ধন্যবাদ জানাব। মায়ের আত্মত্যাগ এবং আমার প্রতি বিশ্বাস আমাকে সাফল্যের কাছে পৌঁছে দিয়েছে। কতদিন মাকে দেখিনি আমি।’’ বলার সময় চোখটা চিকচিক করে উঠেছে তাঁর। https://twitter.com/mirabai_chanu/status/1418856186980470794 মীরাবাইয়ের কোচ বিজয় শর্মাও বলছিলেন, ‘‘ওঁর স্বপ্ন পূরণ হয়েছে। কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। কঠোর মনোযোগ আর অনুশাসনের ফল এই পদক। ম্যাচের আগে ওঁর কিছু শারীরিক সমস্যা হচ্ছিল। সেটা না হলে হয়তো আরও ভাল ফলাফল হতে পারতো।’’ চলতি বছরেই কলকাতায় খেলে গিয়েছিলেন তিনি। একটা সময় তিনি নর্দান রেলের টিকিট পরীক্ষক ছিলেন। কোচ বলছিলেন, ‘‘চানুর তো বিশ্বরেকর্ডও রয়েছে, তবে রিও অলিম্পিকের চোট ওকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তারপরে নিজের চেষ্টায় ও ফিরে এসেছে। যাবতীয় কৃতিত্ব আমার ছাত্রীরই।’’        

```