Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্ধবীর সঙ্গে মারামারি, বিসিসিআই চুক্তি বাতিল করতে পারে ক্লার্কের

দ্য ওয়াল ব্যুরো: জোর বিতর্কে মাইকেল ক্লার্ক (Michael Clarke)। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে তাঁর বান্ধবী জেড ইয়ার বোর্ডের মারামারি হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী সিরিজে ধারাভাষ্য দেওয়ার ক

বান্ধবীর সঙ্গে মারামারি, বিসিসিআই চুক্তি বাতিল করতে পারে ক্লার্কের

শেষ আপডেট: 20 January 2023 18:29

দ্য ওয়াল ব্যুরো: জোর বিতর্কে মাইকেল ক্লার্ক (Michael Clarke)। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে তাঁর বান্ধবী জেড ইয়ার বোর্ডের মারামারি হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী সিরিজে ধারাভাষ্য দেওয়ার কাজ ছিল ক্লার্কের। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ক্লার্কের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চুক্তি বাতিল করতে পারে। এই সিরিজে ধারাভাষ্য দিলে ক্লার্ক পেতেন ৮২ লাখ টাকা। চুক্তি বাতিল হলে এই টাকা লোকসান হয়ে যাবে।

ক্লার্কের সঙ্গে বহুদিন ধরেই সমস্যা চলছে বান্ধবীর। গত ১০ জানুয়ারি বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি থেকে মারপিট হয় ক্লার্কের। ভিডিওতে দেখা গিয়েছে বান্ধবীই শুরু থেকে মারতে থাকেন ক্লার্ককে। তারপর সহ্য করতে না পেরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পাল্টা মারতে থাকেন ইয়ার ব্রোকে। বর্তমান এই বান্ধবীর রাগ ক্লার্ক পুরনো বান্ধবী পিপ এডওয়ার্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। এই নিয়ে সন্দেহ করছিলেন বর্তমান বান্ধবী।
২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল। খেলা থেকে অবসরের পরে ক্লার্ক ধারাভাষ্য দেওয়ার কাজও দারুণ সামলাচ্ছেন। ম্যাথু হেডেনের সঙ্গে তাঁর এবার ধারাভাষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনায় তিনি সমস্যায় পড়ে গেলেন।

কুস্তিগিরদের সমর্থনে ঊষাদের সাত সদস্যের কমিটিতে বাংলার দোলা, আসরে ফুটবলের কল্যাণও


```