Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মস্কো তৈরি, কী করবেন লিও

[caption id="attachment_11137" align="alignleft" width="150"] সুদেষ্ণা ঔরঙ্গবাদকর, মস্কো[/caption] গোটা মস্কো শহরের রং এখন আকাশি-সাদা। রেড স্কোয়্যার থেকে রাস্তা, কাফে থেকে পাব মস্কোর দখল নিয়েছেন আরজেন্টাইন সমর্থকরা। গান, বাজনা, চান্টে লাত

মস্কো তৈরি, কী করবেন লিও

শেষ আপডেট: 16 June 2018 05:48

[caption id="attachment_11137" align="alignleft" width="150"] সুদেষ্ণা ঔরঙ্গবাদকর, মস্কো[/caption] গোটা মস্কো শহরের রং এখন আকাশি-সাদা। রেড স্কোয়্যার থেকে রাস্তা, কাফে থেকে পাব মস্কোর দখল নিয়েছেন আরজেন্টাইন সমর্থকরা। গান, বাজনা, চান্টে লাতিন মূর্ছনা তুলেই স্পার্টাক স্টেডিয়ামের গ্যালারিতে উঠবেন তারা। মাঠে তাঁদের স্বপ্নের ধ্রুবতারা লিওনেল মেসি। আর্জেন্টাইন সমর্থকরা জানেন, পারলে তিনিই পারবেন। নাহলে কেউ না। গত কয়েক বছরে বিশ্বফুটবলের আলোচনার সবচেয়ে হট টপিক এলএমটেন নাকি সিআরসেভেন। সেই টপিকে দুনিয়া বিভক্ত হয়েছে দু’ভাগে। কেউ রোনাল্ডোকে বলেছেন সুপারম্যান। কেউ মেসিকে বলেছেন ম্যজিশিয়ান। সমর্থকদের জন্যই বারবার করে এই তুলনা এসেছে। কে ভাল! কিন্তু আইসল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পর্বত সমান চাপ লিও মেসির মাথায়। ক্লাব ফুটবলে দু’জনের তুলনার পাশাপাশি দেশের জার্সি গায়েও তুলনা হয় তাঁদের। সেই লড়াইয়ে আপাতত এগিয়ে রোনাল্ডো। তাঁর ঝুলিতে ইউরো কাপ। কিন্তু মেসির সেসব নেই। তাঁর বিষন্নতা ছাড়া আর কিছুই নেই আর্জেন্টাইন জার্সিতে। শুধুই যন্ত্রণা। কখনও সে স্বপ্ন ভেঙে দিয়েছেন মারিও গোতজে আবার কোপা আমেরিকায় চিলির পোস্টের উপর দিয়ে টাইব্রেকার উড়িয়ে দিয়ে নিজেই মাথা নীচু করে বসে পড়েছেন মাঠে। এটাই হয়তো শেষ বিশ্বকাপ লিওর। এটাই হয়তো শেষ সুযোগ। আর সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচের ১৯ ঘণ্টা আগে প্রতিদ্বন্দ্বীর দুরন্ত হ্যাট্রিক চাপ আরও বাড়াবে তাঁর। প্রত্যাশা বাড়বে। না পারলে সমালোচনাও বাড়বে। কী করবেন লিও। কী করবে সাম্পাওলির টিম। পরিষ্কার হয়ে যাবে শনিবার রাত সাড়ে আটটার আগেই।  

```