Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চরম হতাশ মেসি, বলছেন, ‘দলে অনেক উন্নতি দরকার’, এবার মিশন উরুগুয়ে

দ্য ওয়াল ব্যুরো: জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন, পেলেন না। খেলা শেষে সেই মাথা নিচু করে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। যিনি বলেছিলেন, দেশের হয়ে বড় সাফল্য না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। প্রথমার্ধে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন ম

চরম হতাশ মেসি, বলছেন, ‘দলে অনেক উন্নতি দরকার’, এবার মিশন উরুগুয়ে

শেষ আপডেট: 15 June 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো: জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন, পেলেন না। খেলা শেষে সেই মাথা নিচু করে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। যিনি বলেছিলেন, দেশের হয়ে বড় সাফল্য না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। প্রথমার্ধে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। সেইসময় দলও ভাল খেলছিল। নিজেদের মধ্যে অনেক পাস খেলে বিপক্ষ শিবিরে হানা দিয়েছেন মেসির সতীর্থরা। কিন্তু প্রতিপদে এটাই মনে হয়েছে এই দলে মেসি ছাড়া গোলের লোক নেই। দলে অনভিজ্ঞদের ভিড়, সবাই মেসির দিকে চেয়ে রয়েছেন তিনি কখন ম্যাজিক দেখান। ম্যাচ শেষেও দলের দুর্বলতা চোখে পড়েছে মেসির। বল নিয়ন্ত্রণে নিজেদের অক্ষমতার পাশাপাশি ড্রয়ের পেছনে আরও কিছু কারণ বের হয়ে এসেছে মেসির কাছে, ‘‘ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা ভালভাবে খেলতে পারিনি, বলের নিয়ন্ত্রণ ঠিকমতো রাখতে পারিনি, দ্রুতগতিতে খেলতে পারিনি। ওই পেনাল্টিই ম্যাচ বদলে দিয়েছিল।’’ কিন্তু তা সত্ত্বেও আশা হারাচ্ছেন না আর্জেন্টিনার অধিনায়ক। সামনের দিকে দৃষ্টি তাঁর। আগামী ম্যাচে এই ম্যাচের ভুলগুলো শুধরে আবারও এগিয়ে যেতে চান, ‘‘আমরা জিতে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। আমাদের সামনে এখন উরুগুয়ে আছে, যে ম্যাচটিও যথেষ্ট কঠিন। কিন্তু আমাদের অবশ্যই পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে এখন।’’ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও মেসির সুরেই বলেছেন, ‘‘দলে অনেক উন্নতি দরকার। চিলির গোলের পথে প্রথমে পেনাল্টি আটকাতে পারলেও পরে ফিরতি শটে গোল খাওয়া এই গোলকিপার অবশ্য নিজেদের সামর্থ্য নিয়ে আশাবাদী। জানিয়েছেন, ‘‘দলটিকে আরও সংঘবদ্ধ হতে হবে। আমরা বেশি কিছু সুযোগ সৃষ্টি করেছি যা বেশ ভাল ছিল। আমরা হতাশ ঠিকই, তবে ভাল খেলার বিষয়ে দৃঢ় সংকল্পও।’’

```