Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal FC: মেসি ম্যাজিকে উত্তাল ইস্টবেঙ্গল, লাল কার্ড দেখলেন দিয়ামান্তাকোস

৪৭ মিনিটে দিয়ামান্তাকোস নোগুয়েরাকে ধাক্কা মারেন।

East Bengal FC: মেসি ম্যাজিকে উত্তাল ইস্টবেঙ্গল, লাল কার্ড দেখলেন দিয়ামান্তাকোস

গোল করলেন মেসি, লাল কার্ড দেখলেন দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 2 March 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: যত দিন এগোচ্ছে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মেসি বাউলি ততই যেন নিজের জাত চেনাচ্ছেন। রবিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল-হলুদ মশাল জ্বালালেন মেসি। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে।

শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল। ম্যাচের ১১ মিনিটে লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোলের দরজা খুলে দিলেন মেসি। তবে এই গোলটার জন্য আলাদা করে ধন্যবাদ প্রাপ্য সাউল ক্রেসপোর। তিনি বক্সের ঠিক বাইরে থেকে মেসিকে লক্ষ্য করে একটা নিখুঁত পাস বাড়িয়েছিলেন। বলটা মেসির পায়ে আসতে না আসতেই ক্যামেরুনের এই ফুটবলার বেঙ্গালুরুকে বড় ধাক্কা দিলেন। বাঁ-পায়ে বলটাকে মেসি বেঙ্গালুরুর জালে জড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম জুড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত গর্জনে ফেটে পড়েন।

তবে এই ম্যাচে একটা বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। ২৯ মিনিটে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছেন আনোয়ার আলি। এটা লাল-হলুদ ব্রিগেডের কাছে যে সুখবর হবে না, তা বলাই বাহুল্য। ইতিপূর্বে চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের অপর ডিফেন্ডার হিজাজি মাহের। এই পরিস্থিতিতে আনোয়ারের চোট কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্কার কোনও ঝুঁকি নেননি। আনোয়ারকে তুলে নিয়ে তিনি জিকসন সিংকে মাঠে নামিয়েছেন।

তবে সবথেকে বড় ধাক্কাটা খেল ম্যাচের ৪৭ মিনিটে। রেগুলেশন টাইমের পর আরও তিন মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। ৪৭ মিনিটে দিয়ামান্তাকোস নোগুয়েরাকে ধাক্কা মারেন। এই ঘটনায় দুই দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি চোখের নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে। নোগুয়েরার মুখ মাথা দিয়ে গোঁত্তা মারেন দিমি। সেকারণে তাঁকে লাল-কার্ড দেখান রেফারি। পাশাপাশি নোগুয়েরাকেও হলুদ কার্ড দেখানো হয়েছে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে ১০ জন মিলে খেলতে হবে। দিয়ামান্তাকোসের একটা ভুল গোটা দলকে যে চাপের মুখে ফেলে দিল, সেটা আলাদা করে বলার দরকার নেই।


```