Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Messi Bauli: কপাল খারাপ মেসির, গোল পোস্টে লেগেও ফিরল বল! মাথায় হাত অস্কারের

প্রথমার্ধে এমনই একটি গোল করার সুযোগ মিস করেছিলেন হায়দরাবাদ এফসি-র ফুটবলার এডমিলসন কোরেয়া।

Messi Bauli: কপাল খারাপ মেসির, গোল পোস্টে লেগেও ফিরল বল! মাথায় হাত অস্কারের

গোল করার সুযোগ মিস করলেন মেসি বাউলি

শেষ আপডেট: 26 February 2025 21:01

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে বুধবারের (২৬ ফেব্রুয়ারি) ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছে। এই ম্যাচে প্রথম এক ঘণ্টা খেলা হয়ে গেলেও, কোনও দল এখনও পর্যন্ত গোল করতে পারেনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মেসি বাউলি এমন একটি সুযোগ হাতছাড়া করলেন, যা দেখে লাল-হলুদ সমর্থকরা হয়ত হাত কামড়াবেন।

ঘটনাটি ম্যাচের ৫৩ মিনিটের। ডানদিক থেকে বল নিয়ে উঠে এসেছিলেন লাল-হলুদের এই ক্যামেরুনিয়ান ফুটবলার। অবশেষে বাঁ পায়ের জোরাল শট নেন তিনি। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম 'গোওওওললল' বলে চিৎকারও করে উঠেছিল। কিন্তু, ফুটবল বিধাতা ইস্টবেঙ্গলের ভাগ্যে বোধহয় অন্য কিছু লিখে রেখেছিলেন। বলটা বাঁ-দিকের পোস্টে প্রতিহত হয়ে শেষপর্যন্ত ফিরে এল। এই সহজ সুযোগ মিস করে মেসি যেন নিজেকেও ক্ষমা করতে পারছিলেন না। এই ম্যাচের আয়ু ক্রমশ শেষ হয়ে আসছে। অন্তিমবেলায় ঝাঁঝ বাড়িয়ে ইস্টবেঙ্গল গোল করতে পারে কি না, সেটাই এখন দেখার।

ম্যাচের প্রথমার্ধে এমনই একটি গোল করার সুযোগ মিস করেছিলেন হায়দরাবাদ এফসি-র ফুটবলার এডমিলসন কোরেয়া। ঘটনাটি প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে ঘটেছে। ম্যাচের ৪৪ মিনিটে হায়দরাবাদের ফুটবলার এডমিলসন কোরেয়া আক্রমণভাগে একটি ফ্রি-কিক আদায় করে নিয়েছিলেন। ফ্রি-কিক নিতে আসেন কোরেয়াই। তাঁর ডান পায়ের জোরাল শট লাল-হলুদ ডিফেন্সকে পরাস্ত করে। কিন্তু, বলটা যে শেষপর্যন্ত গোলপোস্টে লেগে ফিরে আসবে, সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। 

আপাতত অস্কারের দল ২১ ম্যাচ থেকে মাত্র ২৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এই পরিস্থিতিতে আগামী তিনটে ম্যাচও যদি তারা জিততে পারে, তাহলও ৩৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে থাকা মুম্বই সিটি এফসি-র (৩২) থেকে মাত্র ৩ পয়েন্ট বেশি। যদিও মুম্বইও ইস্টবেঙ্গলের সমসংখ্যক ম্যাচই খেলেছে। অন্যদিকে, হায়দরাবাদ এফসি-ও আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে তারা দুটো করে জিতেছে এবং হেরেছে। আপাতত পয়েন্ট টেবিলে তারা ১২ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ২১ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ১৭ পয়েন্ট।


```