Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাস গড়লেন বৈষ্ণবী শর্মা, অনূর্ধ্ব উনিশে হ্যাটট্রিক করলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটট্রিক করলেন বৈষ্ণবী শর্মা। আজ কুয়ালা লামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে এই অনন্য নজির গড়েছেন তিনি।

ইতিহাস গড়লেন বৈষ্ণবী শর্মা, অনূর্ধ্ব উনিশে হ্যাটট্রিক করলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার

বৈষ্ণবী শর্মা

শেষ আপডেট: 21 January 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ভারতীয় মহিলা হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটট্রিক করলেন বৈষ্ণবী শর্মা। আজ কুয়ালা লামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে এই অনন্য নজির গড়েছেন তিনি। একপেশে লড়াইয়ে ১০ উইকেটে মালয়েশিয়াকে দুরমুশ করে লিগ টেবিলের শীর্ষে রইল ভারত।

এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। ৩০ রানের মধ্যেই খুইয়ে ফেলে ৬ উইকেট। তার মধ্যে দুটি নেন বৈষ্ণবী।

এরপর নিজের চতুর্থ ওভারে বল করতে এসে টেলএন্ডারদের উপড়ে ফেলেন তিনি। দ্বিতীয় বলে আউট হন নুর রসলান। এলবিডব্লু। পরের বলও পায়ে লাগে। এলবিডব্লুর নির্দেশ দেন আম্পায়ার। তৃতীয় বলে শিকার সিতি নাজওয়া। এবার ক্লিন বোল্ড।

এই হ্যাটট্রিকের দৌলতে মালয়েশিয়াকে ৩১ রানেই বান্ডিল করে দেয় ভারত। ৪ ওভারে একটি মেডেন সহ ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বৈষ্ণবী। জবাবে ব্যাট করতে নেমে ২.৫ ওভারে কোনও উইকেট না খুইয়ে টিমকে জয়ের স্বাদ এনে দেয় ওপেনার গঙ্গারি তৃষা ও   জি কমলিনীর জুটি।


```