Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: রাজস্থানকে কচুকাটা করেও এই জয়পুর-ললনার প্রেমেই ‘ক্লিন বোল্ড’ ঈশান কিষান

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। চুক্তি নবীকরণ করেনি বোর্ড। গত মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি ঈশান৷ এই মর্মে চুক্তিতালিকার বাইরে রেখে তাঁকে শাস্তি দিয়েছিলেন নির্বাচকরা।

IPL 2025: রাজস্থানকে কচুকাটা করেও এই জয়পুর-ললনার প্রেমেই ‘ক্লিন বোল্ড’ ঈশান কিষান

ঈশান ও অদিতি

শেষ আপডেট: 23 March 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: দল তুলেছে ২৮৬ রান। প্রতিপক্ষ রাজস্থানকে ২৪৬-এ অল আউট করে দিয়েছেন মহম্মদ শামিরা। আর সানরাইজার্স হায়দরাবাদের তোলা এই বিরাট স্কোরের কারিগর যিনি তিনি ঈশান কিষান।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। চুক্তি নবীকরণ করেনি বোর্ড। গত মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি ঈশান৷ এই মর্মে চুক্তিতালিকার বাইরে রেখে তাঁকে শাস্তি দিয়েছিলেন নির্বাচকরা। এতকিছুর মধ্যে নিলামে রাখতে চায়নি মুম্বই ইন্ডিয়ান্স। বাধ্য হয়ে ১১ কোটি টাকায় হায়দরাবাদে যোগ দেন ঈশান। এরই প্রতিদান দিলেন মরশুমের প্রথম ম্যাচে খেলতে নেমে। মাত্র ৪৬ বলে হাঁকালেন সেঞ্চুরি। অপরাজিত রইলেন ১০৬ রানে৷ সঙ্গত দিলেন ট্র‍্যাভিস হেড। আর দলও তুলল ২৮৬ রানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর৷

রাজস্থান শিবিরে থরহরিকম্প দশা এনে দিলেও ঈশানের ব্যক্তিগত জীবনে কিন্তু মরুরাজ্যের নিবিড় যোগ রয়েছে। তাঁর বান্ধবী, অদিতি হুন্ডিয়া জয়পুরের মেয়ে৷ জন্ম ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি। বাবার নাম ললিত৷ মা ববিতা। লেখাপড়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে৷ পরে জয়পুরের সেন্ট জেভিয়ার্স থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন।

যদিও কেরিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১৬ রানে মিস রাজস্থান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পরের বছরও একই কম্পিটিশনে নামেন। সেবার কোনও শিরোপা না পেলেও সকলের নজর কাড়েন অদিতি। ২০১৮ সালে আর রাজস্থান নয়, পাড়ি দেন পোল্যান্ড৷ নাম লেখান ‘মিস ডিভা’ প্রতিযোগিতায়। দখল করেন ‘মিস সুপারন্যাচারালে’র পদক।

মূলত মডেলিংয়েই পাখির চোখ অদিতির। যদিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। আপাতত ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ২ লক্ষ ৮৯ হাজার। আর এখানেই ঈশানের সঙ্গে বিভিন্ন বিষয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অদিতিকে। 

দুজনের সম্পর্ক সর্বপ্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সেবার আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ওই লড়াইয়ে ঈশানের তখনকার টিম মুম্বইয়ের হয়ে গলা ফাটাতে দেখা যায় অদিতিকে। সেই সূত্রেই ছড়িয়ে পড়ে তাঁদের প্রমের গুঞ্জন৷ এরপর সেভাবে প্রকাশ্যে না এলেও ঈশানের সাফল্য-ব্যার্থতায় পাশে থেকেছেন গোলাপি শহরের সুন্দরী। পোস্টে মন্তব্য-পাল্টা মন্তব্য করেছেন৷ উইশ জানিয়েছেন।


```