
শেষ আপডেট: 11 November 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো: টাইমড আউট বিতর্কে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের পাশে থাকল না এমসিসি। মেরিলিবন ক্রিকেট কাউন্সিল ক্রিকেটের নিয়ম প্রণয়ন করে থাকে। তারাই জানিয়ে দিয়েছে, টাইমড আউট বিতর্কে সেদিনের আম্পায়ার ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার এমসিসি-র তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ‘‘আম্পায়ারদের দুই মিনিট পেরিয়ে যাওয়ার পর আউটের আবেদন করা হলে তাহলে সেটা ব্যাটারের পক্ষে যেতেই পারত। ব্যাটারের ব্যাট ভেঙে গেলে সেটা অ্যাঞ্জেলো ম্যাথিউজের পক্ষেই যেত। কিন্তু মনে রাখা উচিত, বিশ্বকাপের প্লেইং কন্ডিশন দুই মিনিট পেরিয়ে যাওয়ার পর ঘটনা ঘটলে সেটা ব্যাটারের বিপক্ষেই যেত। কিন্তু বাংলাদেশ দল দুই মিনিট পেরিয়ে যাওয়ার মধ্যে আউটের জন্য আবেদন করেছিল। ম্যাথুজকে সেক্ষেত্রে আউট দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। এতে তাঁদের কোনও ভুল নেই।’’
নিয়ম অনুসারে কোনও ব্যাটার ব্যাটিং করার মতো তৈরি না থাকলে সেটি এসেই আম্পায়ারদের জানানো উচিত। ম্যাথুজ সেটি করেননি। পাশাপাশি তিনি ব্যাট ছুড়ে ফেলে দিয়েছেন। এটাও তাঁর বিপক্ষে যেতে পারত। আইনের উর্ধ্বে কেউ নন, সেটি বোঝা উচিত ছিল শ্রীলঙ্কার ব্যাটারের।
পাশাপাশি শাকিবকে সমর্থন করা হয়েছে এমসিসি-র বার্তায়, সেটিও পরিষ্কার নয়। কিন্তু শাকিব যা করেছেন ক্রিকেট আইনের মধ্যেই করেছেন, সেটি সকলেই মানছেন।
MCC Statement on Timed Out wicket in 2023 Men's ICC @cricketworldcup earlier this week ⤵️#MCCLaws
— Marylebone Cricket Club (@MCCOfficial) November 11, 2023