Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রতন টাটা কীভাবে বদলে দিয়েছেন মায়াঙ্ক যাদবের কেরিয়ার

চলতি আইপিএলে যে ক’জন উঠতি খেলোয়াড়কে নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মায়াঙ্ক। যাঁর জীবন বদলে গিয়েছে বিশিষ্ট শিল্পপতি রতন টাটার একটি উদ্ধৃতিতে।

রতন টাটা কীভাবে বদলে দিয়েছেন মায়াঙ্ক যাদবের কেরিয়ার

শেষ আপডেট: 8 April 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো: একটা মানুষের জীবন কীভাবে বদলে যেতে পারে, তিনি হয়তো নিজেও জানেন না। আইপিএলে মায়াঙ্ক যাদবের জীবনও হয়তো তাই। চলতি আইপিএলে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ডেলিভারি করেছেন লখনউ সুপার জায়ান্টসের এই পেসার। যাঁর বলের গতিবেগ প্রায় ১৫০কিমি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী এক্সপ্রেসকেও হার মানায় মায়াঙ্কের বলের গতি।

চলতি আইপিএলে যে ক’জন উঠতি খেলোয়াড়কে নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মায়াঙ্ক। যাঁর জীবন বদলে গিয়েছে বিশিষ্ট শিল্পপতি রতন টাটার একটি উদ্ধৃতিতে। রতন টাটা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভাবি না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে সেটিকে কার্যকরী করতে জানপ্রাণ দিয়ে দিই।’’

মায়াঙ্কও চলতি আইপিএলে একটি ম্যাচের পরে জানিয়েছেন, আমার জীবন বদলে দিয়েছে রতন টাটার ওই বক্তব্য। একটা সময় ক্রিকেটার হব না অন্য পেশায় যাব, এই সিদ্ধান্ত নিতে গড়িমসি করছিলাম। সেইসময় রতন টাটা স্যারের এই কথা আমাকে প্রভাবিত করে। আমিও ক্রিকেটার হব বলে মনস্থির করার পরে আরও ভাল ক্রিকেটার কী করে হওয়া যায়, সেই চেষ্টা করে গিয়েছি।

আইপিএলে মায়াঙ্কের বোলিংয়ে বিপক্ষরা ভয়ে রয়েছে। তিনি সম্প্রতি বলেছেন, আমি নিরামিষাশী, তাতে আমার শক্তি অর্জনে সমস্যা হয় না। আমি চাই, ভারতীয় দলের সদস্য হতে। ক্রিকেট নির্বাচকরাও মায়াঙ্কের পারফরম্যান্সের দিকে নজর রেখেছেন। নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টি ২০ বিশ্বকাপে দিল্লির এই পেসার দলেও চলে আসতে পারেন।


```