Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাত্র ৭৫ লাখে কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা! বিশ্ব ক্রিকেটে 'তাণ্ডব' চালাচ্ছেন এই ক্রিকেটার

১৯৭৮ সালে একদিনের ক্রিকেটে ডেবিউ করে ডেসমন্ড ১৪৮ রানের জ্বালাময়ী একটি ইনিংস উপহার দিয়েছিলেন।

মাত্র ৭৫ লাখে কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা! বিশ্ব ক্রিকেটে 'তাণ্ডব' চালাচ্ছেন এই ক্রিকেটার

ম্যাথিউ ব্রিৎজকে এবং সঞ্জীব গোয়েঙ্কা

শেষ আপডেট: 10 February 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ত্রিদেশীয় সিরিজ চলছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন দক্ষিণ আফ্রিকার ডেবিউট্যান্ট ক্রিকেটার ম্যাথিউ ব্রিৎজকে। ডেবিউ ওয়ানডে ম্য়াচেই তিনি ১৫০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ইনিংসে এমন কৃতিত্ব কায়েম করেছেন তিনি। ইতিমধ্যে ম্যাথিউ ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। উল্লেখ্য, ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও ম্যাথিউ ব্রিৎজকে খেলতে নামবেন। কোন দলের হয়ে খেলবেন তিনি, আসুন দেখে নেওয়া যাক।

বিশ্ব রেকর্ড গড়লেন ম্যাথিউ ব্রিৎজকে

একদিনের ক্রিকেটে অভিষেক ইনিংসে ম্যাথিউ ব্রিৎজকে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছেন। এই ম্য়াচে তিনি ১৪৮ বলে ১৫০ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডেসমন্ড হেইনসের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

১৯৭৮ সালে একদিনের ক্রিকেটে ডেবিউ করে ডেসমন্ড ১৪৮ রানের জ্বালাময়ী একটি ইনিংস উপহার দিয়েছিলেন। কিন্তু, ম্যাথিউ ব্রিৎজকে সেই রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই প্রোটিয়া ব্যাটার লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলতে নামবেন। সম্প্রতি আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে। 

ওয়ানডে অভিষেকেই আগুন পারফরম্য়ান্স

অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন ম্যাথিউ ব্রিৎজকে। প্রথম ম্য়াচেই তাঁকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যায়। তিনি প্রায় প্রত্যেক বোলারের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ব্যাট করেন। এই ইনিংসে ম্যাথিউ ব্রিৎজকের ব্যাট থেকে ১১ চার এবং ৬ ছক্কা দেখতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে।


```