Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পায়ে হাত ছুঁয়ে প্রণাম, ধোনির আশীর্বাদ নিয়ে বোলিং করতে গেলেন তরুণ স্পিনার

কিপিং করার সময় ধোনি বলে দিতে পারেন, বোলার ঠিক কোন ট্র্যাজেক্টরিতে বল করলে সুফল পাবেন, কিংবা ফিল্ডার মাঠের কোথায় থাকলে সুফল মিলতে পারে।

পায়ে হাত ছুঁয়ে প্রণাম, ধোনির আশীর্বাদ নিয়ে বোলিং করতে গেলেন তরুণ স্পিনার

শেষ আপডেট: 28 March 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনি হলেন তরুণ প্রজন্মের কাছে চিরকালীন রোলমডেল। তিনি বহু উঠতি ক্রিকেটারকে তারকা বানিয়েছেন। আবার দিশাহীন তারকাকে পরামর্শ দিয়ে সাফল্যের রাস্তায় এনেছেন মাহি।

আইপিএলে এবার ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক নন। তিনি দায়িত্ব তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াডকে। কিন্তু ম্যাচের শুরু থেকেই নানা ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ধোনিই শেষ কথা। কোথাও দেখা গিয়েছে ঋতুরাজ এগিয়ে এসে ধোনির থেকে পরামর্শ নিচ্ছেন।

কিপিং করার সময় ধোনি বলে দিতে পারেন, বোলার ঠিক কোন ট্র্যাজেক্টরিতে বল করলে সুফল পাবেন, কিংবা ফিল্ডার মাঠের কোথায় থাকলে সুফল মিলতে পারে। অভিজ্ঞতায় পূর্ণ বলেই ৪২ বছরের ধোনিকে বিভিন্ন ভূমিকায় ব্যবহার করার ইচ্ছে রয়েছে সিএসকে-র।

চলতি আইপিএলে চেন্নাই ও গুজরাতের মধ্যে ম্যাচে দেখা গিয়েছে, দলের তরুণ স্পিনার শ্রীলঙ্কার মাথিসা পাঠিরানা বোলিং করার সময় ধোনির পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। এই বিরল মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। ধোনি অবশ্য নির্লিপ্ত ভঙ্গিতে ওই স্পিনারকে বোলিং করতে যাওয়ার কথা বলছেন।

শ্রীলঙ্কার এই তরুণ স্পিনারকে করোনাকালে স্পট করেছিলেন ধোনি। সেইসময় সারা দুনিয়া স্তব্ধ, ইউটিউবে পাঠিরানার বোলিং দেখে ভাল লেগে যায় মাহির। তিনি সঙ্গে সঙ্গে পাঠিরানার কাছে খবর দেন যাতে দুবাইয়ের চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেন। সেই প্রথম পাঠিরানা যোগ দেন সিএসকে-তে। তারপর থেকে রয়েই গিয়েছেন ধোনিদের সংসারে।

এমনকী এই স্পিনারের পুরো পরিবারের সঙ্গে গত আইপিএলে ছবিও তুলেছিলেন। ধোনি যে ওই স্পিনারের কাছে আসল গডফাদার, সেটি বুঝতে কারও অসুবিধে নেই।   


```