Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতীশ, হাসরাঙ্গার ব্যাটে-বলে হেরে গেল ধোনিরা, মরশুমের প্রথম জয় রাজস্থানের

দাঁতে দাঁত চেপে লড়াই করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএল মরশুমের (IPL 2025) প্রথম জয় পেল রাজস্থানের।

নীতীশ, হাসরাঙ্গার ব্যাটে-বলে হেরে গেল ধোনিরা, মরশুমের প্রথম জয় রাজস্থানের

জয়ের পর উচ্ছ্বাস রাজস্থানের

শেষ আপডেট: 31 March 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: লড়াই হল হাড্ডাহাড্ডি। একেবারে শেষ বল পর্যন্ত রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) চেষ্টা করেছিলেন জেতার। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এবারের আইপিএল মরশুমের (IPL 2025) প্রথম জয় পেল রাজস্থানের। নীতীশ রানার ব্য়াটিং এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) বলের ভেল্কিতে ধরাশায়ী ধোনিরা।

ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে হারের দু'দিন পর এ বার গুয়াহাটিতে হাসি ফুটল না চেন্নাইয়ের। রোববার আগে ব্যাট করে ১৮২/৯ তুলেছিল রাজস্থান। জবাবে চেন্নাই ৬ উইকেট হারিয়ে পরাজিত হল মাত্র ৬ রানে। 

এদিন টসে জিতে বোলিং নিয়েছিল চেন্নাই। শুরুতে যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেন খলিল আহমেদ। যদিও সঞ্জু স্যামসনের সঙ্গে নীতীশ রানা ক্রিজে যোগ দিতেই অন্য দিকে মোড় নেয় খেলা। পর পর দুই ম্য়াচ রান না পাওয়া নীতীশ এদিন ৩৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যোগ্য সঙ্গত করেন অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর রান ৩৭। বল হাতে দাপট দেখান শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেটার হাসারাঙ্গা।

১২তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে অশ্বিনকে ছয় এবং চার মারেন নীতীশ। মনে হচ্ছিল মরসুমের প্রথম শতরানটি রবিবারই হয়ে যাবে। কিন্তু ক্রিকেট বড় অনিশ্চিত। বারোতম ওভারে ৮১ রানের মাথায় অশ্বিনের বলে আউট হন রানা। নেপথ্যে চল্লিশোর্ধ ধোনির দুরন্ত স্টাম্প আউট।

১৮৩ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই তারা হারায় রাচিন রবীন্দ্রকে। আগের দু’টি ম্যাচে ভাল খেললেও রাচিন এ দিন খাতা না খুলেই ফিরে যান। চেন্নাইয়ের ভরসা ছিল রুতুরাজ এবং রবীন্দ্র জাদেজার জুটি। দু’জনে মিলে ৩৭ রান করেন। রবিবাসরীয় ম্যাচে দেরি করে নামেননি ধোনি। রুতুরাজ ফিরতেই সাত নম্বরে নামেন মাহি। তখনও জিততে বাকি ছিল ৫৪ রান। চেষ্টা করেও শেষ ওভারে সন্দীপ শর্মার বলে ক্যাচ তুলে ফিরে যেতে হয় তাঁকে।


```