দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে এবার ভারতের পতাকা বইবেন দুই মহাতারকা। একজন কিংবদন্তি বক্সার মেরি কম, অন্যজন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রিৎ সিং। সোমবার ভারতীয় অলিম্পিক সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। টোকিও গেমসের সমাপ্তি অনুষ্ঠান হবে ৮ অগস্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া সেই দিন ভারতের হয়ে তেরঙ্গা বহন করবেন। এবার টোকিওতে ভারত থেকে মোট ২০১জন যাচ্ছেন। তার মধ্যে ১২৬ জন অ্যাথলিট ও কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ রয়েছেন ৭৫ জন।
https://twitter.com/PBNS_India/status/1412024218888421379
আইওএ-র তরফে জানানো হয়েছে, টোকিওগামী ভারতীয় দলে ৫৬ শতাংশ পুরুষ এবং ৪৪ শতাংশ মহিলা অ্যাথলিট রয়েছেন। এবার বিভিন্ন বিভাগ থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। সেই নিয়ে সম্প্রতি জানিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুলেল্লা গোপীচাঁদ।
সোমবারই আবার পি ভি সিন্ধুর জন্মদিন ছিল। তিনি ২৬ বছরে পা দিলেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা ক্রীড়াবিদরা। তাঁকে ঘিরেও এবার পদক জয়ের আশা রয়েছে। কারণ এবার গতবারের সোনাজয়ী ক্যারোলিনা মারিন নেই চোটের জন্য।