Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সেদিন হাতাহাতি হয়েই যেত...', গম্ভীরকে নিয়ে ফের বোমা ফাটালেন মনোজ

ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

'সেদিন হাতাহাতি হয়েই যেত...', গম্ভীরকে নিয়ে ফের বোমা ফাটালেন মনোজ

গৌতম গম্ভীর এবং মনোজ তিওয়ারি

শেষ আপডেট: 23 January 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে ফের বোমা ফাটালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে মনোজ এই বিস্ফোরক মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে অনেকের মনেই হয়ত প্রশ্ন উঠতে শুরু করেছে, মনোজ এবং গৌতমের মধ্যে ঝামেলাটা ঠিক কবে থেকে শুরু হল? অবশেষে নিজেই এই প্রশ্নের জবাব দিলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন যে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর ঝামেলা ঠিক কোন কারণে শুরু হয়েছিল।

গোটা ঘটনাটি জানিয়েছেন মনোজ তিওয়ারি

লাল্লনটপ-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে মনোজ তিওয়ারি বললেন, 'গম্ভীরের উন্নাসিকতার কারণে ২০১৫ সালে একটি রনজি ম্যাচ চলাকালীন আমি ঝামেলা করেছিলাম। কারণ ২০১৩ সালে আইপিএল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন আমাদের মধ্যে ঝামেলা হয়।' 

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গম্ভীরের সঙ্গে আগেও আমার ঝামেলা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স দলে আমাদের মধ্যে প্রথম বিবাদ হয়েছিল। দলে আমার ব্যাটিং অর্ডার ক্রমশ নিচের দিকে নামছিল। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলেও আমার জায়গা পাকা হয়নি। সকলের নজরেই আমি ছিলাম। যখনই কোনও বিদেশি ক্রিকেট দল ভারতে খেলতে আসত, তাদের বিরুদ্ধে আমিই সর্বাধিক স্কোর করতাম। আমি ১২৯ রান করেছিলাম, আর ও করেছিল ১০৫ রান। এই ম্যাচেও আমাদের মধ্যে লড়াই হয়েছিল।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'ইনিংস শেষ হওয়ার পর আমাদের ফিল্ডিং করতে নামার কথা ছিল। আমি মুখে সানস্ক্রিম লাগাচ্ছিলাম। আর সেটা দেখেই ও ক্ষেপে গিয়েছিল। আমাকে খালি বলছিল, তুই দ্রুত নীচে যা।'

এই ইন্টারভিউয়ে তিনি আরও যোগ করেন, ২০১৩ সালের আইপিএল টুর্নামেন্ট চলাকালীনও তাঁদের মধ্যে লড়াই হয়েছিল। মনোজ বললেন, 'এই ঝামেলার পর আমি যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলাম। ইডেন গার্ডেন্সে আয়োজিত একটি ম্যাচে ইনিংস শেষ হওয়ার পর আমি বাথরুমে গিয়েছিলাম। ও আমার পিছন পিছন এসেছিল। আমাকে বলতে শুরু করে, তোর এই অ্যাটিচিউড এখানে চলবে না। এরপরই আমি রেগে যাই। আমি বলি যে গোতি ভাই, এটা কিন্তু তুমি ঠিক করছ না। ইতিমধ্যে ওয়াসিম আক্রম চলে আসেন। আমি থমকে যাই। নাহলে ওইদিন হাতাহাতি হয়েই যেত।'


```