Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিদায়ী ম্যাচে ইডেনে ‘গার্ড অব অনার’ পেলেন মনোজ, ডাবল সেঞ্চুরি ঈশ্বরণের

গত মরশুমেই তিনি বাংলার হয়ে বিদায় নিতে চেয়েছিলেন। স্ত্রী সুস্মিতা ও সিএবি কর্তাদের অনুরোধে ফের মাঠে নামেন সিনিয়র ক্রিকেটার। মনোজ চেয়েছিলেন রঞ্জি জিতে খেলা থেকে অবসর নেবেন।

বিদায়ী ম্যাচে ইডেনে ‘গার্ড অব অনার’ পেলেন মনোজ, ডাবল সেঞ্চুরি ঈশ্বরণের

শেষ আপডেট: 17 February 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন মনোজ তিওয়ারি। রবিবার বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। সব থেকে বড় কথা, সবকিছু ঠিক থাকলে বিহারের বিরুদ্ধে ম্যাচ জিতে নিজের ক্রিকেট জীবনকে রাঙিয়ে রাখবেন মনোজ।

গত মরশুমেই তিনি বাংলার হয়ে বিদায় নিতে চেয়েছিলেন। স্ত্রী সুস্মিতা ও সিএবি কর্তাদের অনুরোধে ফের মাঠে নামেন সিনিয়র ক্রিকেটার। মনোজ চেয়েছিলেন রঞ্জি জিতে খেলা থেকে অবসর নেবেন। কিন্তু সেই আক্ষেপ থেকেই গেল নামী ব্যাটারের।

৩৮ বছর বয়সি এই অভিজ্ঞ ব্যাটার শনিবার দুপুরে সোশ্যাল সাইটে নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন। যে ভিডিওতে মনোজের দুরন্ত ইনিংসের ঝলক রয়েছে। ইডেনের মাঠ যে তাঁর কাছে চেনা, তাঁর সব কথা জানে, সেটাই মনোজ উল্লেখ করেছেন। বিহারের বিরুদ্ধে মনোজের ব্যাট থেকে এসেছে ৭০ বলে ৩০ রান, যার মধ্যে চারটি বাউন্ডারি রয়েছে।

মনোজকে এদিন ব্যাটিং করতে নামার আগে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছেন। এমনকী আউট হয়ে ফেরার সময় বহুদিনের সতীর্থ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এগিয়ে গিয়ে সাজঘরে নিয়ে আসেন। এক আবেগরুদ্ধ মুহূর্ত তৈরি হয়েছিল সেইসময়।

মনোজের বিদায়ী মঞ্চে বাংলার হয়ে ডাবল সেঞ্চুরি করলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি ২৯১ বলে ২০০ রান করেন, যার মধ্যে ছিল ২৩টি বাউন্ডারি। বাংলা প্রথম ইনিংসে সমাপ্তি ঘোষণা করে ৪১১/৫। বিহার প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে করেছে ৩২/১। এই ম্যাচে ভারতীয় শিবির থেকে ফিরে পেসার মুকেশ কুমার খেলছেন বাংলার হয়ে। বিহারের হার সময়ের অপেক্ষা ছাড়া কিছুই নয়।


```