Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বিতর্কে মঞ্জরেকার, এবার রায়ডুকে বললেন ‘লো প্রোফাইল’

দ্য ওয়াল ব্যুরো : আবুধাবির আল জায়েদ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচে তিনিই নায়ক। তাঁর ব্যাট দিয়ে যদি ৪৮ বলে ৭১ রান না আসত, কী হতো বলা মুশকিল। অনেকেই মনে করছেন গত বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পরে নির্বাচকদের ‘জবাব’ দেও

ফের বিতর্কে মঞ্জরেকার, এবার রায়ডুকে বললেন ‘লো প্রোফাইল’

শেষ আপডেট: 20 September 2020 10:47

দ্য ওয়াল ব্যুরো : আবুধাবির আল জায়েদ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচে তিনিই নায়ক। তাঁর ব্যাট দিয়ে যদি ৪৮ বলে ৭১ রান না আসত, কী হতো বলা মুশকিল। অনেকেই মনে করছেন গত বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পরে নির্বাচকদের ‘জবাব’ দেওয়ার মঞ্চ খুঁজছিলেন আম্বাতি রায়ডু। অবশেষে সেই মঞ্চ পেলেন এই হায়দরাবাদী। তাঁর মারকাটারি ইনিংসের পরে অনেক বিশেষজ্ঞই মানছেন, বিশ্বকাপে বিজয় শঙ্করের বদলে তাঁকেই দলে স্থান দেওয়া উচিত ছিল। রায়ডু সেই দুঃখে অবসরও নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে রায়ডুর ইনিংসে মুগ্ধ সকলেই। তারপরেও একজন মুম্বইকর হিসেবে ফের মন্তব্য করে ক্রিকেট প্রেমীদের রোষানলে প্রাক্তন নামী ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁকে এবার আইপিএলের কমেন্ট্রি প্যানেলে স্থান দেয়নি বিসিসিআই। কারণ অতীতে তাঁর আলপটকা মন্তব্য ঘিরে নানা বিতর্ক হয়েছে। এবারও তিনি রায়ডুর ব্যাটিংকে প্রশংসা করলেও তাঁকে ‘লো প্রোফাইল’ ক্রিকেটার বলে জানিয়েছেন। পাশাপাশি পীষূষ চাওলা নিয়েও একই কথা বলেছেন মঞ্জরেকর। দু’জনের প্রশংসা করেছেন, আবার এও লিখেছেন, এই দু’জনই লো প্রোফাইলের ক্রিকেটার। এই নামী ব্যাটসম্যানের এই ট্যুইট ঘিরে নেটিজেনরা পালটা তাঁকে আক্রমণ করেছেন। একজন লিখেছেন, ‘‘রায়ডু বরাবরই উপেক্ষিত এক ক্রিকেটার, তাঁকে লো প্রোফাইল অ্যাখ্যা না দিয়ে সুযোগ না পাওয়া আন্ডার-রেটেড ক্রিকেটার বললে ভাল হতো, আপনি এই শব্দটি শুধরে নিন।’’ মঞ্জরেকর বরাবরই ঠোঁটকাটা। তিনি রবীন্দ্র জাদেজাকেও সমান সমালোচনা করেছিলেন। তিনি হর্ষ ভোগলেকে বলেছিলেন, আপনি ক্রিকেটটা সেই স্তরে তো খেলেননি, এত জানেন কী করে! এই নিয়ে বিসিসিআই-র রাগের কারণও তিনি। সেই জন্যই আইপিএলের ম্যাচ তিনি নেই। এমনকি তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্য দেওয়া থেকেও বাদ দেওয়া হয়েছে। তবুও এই নামী স্টাইলিস ব্যাটসম্যান একটি ওয়েবসাইটের বিশেষজ্ঞ হিসেবে আরবে কাজ করছেন।

```