Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘তুমি ফিরলে অমিত শাহের সঙ্গে দেখা করব, সারপ্রাইজ রয়েছে’, চানুকে বললেন মনিপুরের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: টোকিও থেকে শুধু ফেরার অপেক্ষা। তাঁর জন্য সারা দেশ অপেক্ষা করছে। ইতিমধ্যেই মনিপুর সরকার জানিয়ে দিয়েছে তারা মীরাবাই চানুকে দেবে এক কোটি টাকা ও একটি বিলাসবহুল ফ্ল্যাট। কেন্দ্র সরকার ঘোষণা করেই দিয়েছিল, তারা রুপো জিতলে সেই অ্য

‘তুমি ফিরলে অমিত শাহের সঙ্গে দেখা করব, সারপ্রাইজ রয়েছে’, চানুকে বললেন মনিপুরের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 24 July 2021 16:57

দ্য ওয়াল ব্যুরো: টোকিও থেকে শুধু ফেরার অপেক্ষা। তাঁর জন্য সারা দেশ অপেক্ষা করছে। ইতিমধ্যেই মনিপুর সরকার জানিয়ে দিয়েছে তারা মীরাবাই চানুকে দেবে এক কোটি টাকা ও একটি বিলাসবহুল ফ্ল্যাট।

কেন্দ্র সরকার ঘোষণা করেই দিয়েছিল, তারা রুপো জিতলে সেই অ্যাথলিটকে দেবে ৫০ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চানুকে শুভেচ্ছা বার্তা জানানোর পরেই তিনিও পালটা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন।

যদিও পদক জয়ের পরে গেমস ভিলেজে নিজের ঘরে বসে ভিডিও কলে কথা বলেছেন চানু নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেইসময় চানুকে খুব খুশি দেখিয়েছে। মীরাবাই যে সারা দেশের মুখ উজ্জ্বল করেছেন, সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি ভিডিও কলের পুরোটা নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন।

তিনি দিল্লিতে রয়েছেন, এবং শনিবার সন্ধ্যাতেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন, তাও বলেছেন চানুকে। তারপরেই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘অমিত শাহজির সঙ্গে দেখা করে তোমার বিষয়ে বলব, তবে শুনে রাখ, তোমার জন্য ভাল একটা সারপ্রাইজ রয়েছে।’’

মণিপুরের মুখ্যমন্ত্রী আরও বলেছেন,শনিবার বৈঠকের সময় উত্তর-পূর্ব ভারতের সব মুখ্যমন্ত্রীদের সামনেই তোমার কৃতিত্বের খবর দিয়েছি আমি। অলিম্পিকে রুপো জিতে ভারতের প্রথম পদক এনে দিয়েছ। সেই খবর শুনে অমিত শাহজি এতটাই খুশি হন যে মাইক্রোফোনে কথা বলতে শুরু করেন। বলেন, এটা ভারতের জন্য গর্বের মুহূর্ত। অমিত শাহজি-সহ সকলে দাঁড়িয়ে অভিবাদন জানান তোমাকে। ওটা গর্বের মুহূর্ত ছিল আমাদের সকলের কাছে।’’

মনিপুরের মুখ্যমন্ত্রীর কথা শুনে চানু সেইসময় খুব খুশি। তিনি বলেন, ‘‘তোমাকে আর স্টেশনে টিকিট কালেক্টরের কাজ করতে হবে না, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি সবটা বলেছি অমিত শাহজিকে। তুমি ফিরলে ওঁর সঙ্গে দেখা করব আমরা। উনিও কথা দিয়েছেন, আর কিছু এখন বলছি না।’’


```