যুদ্ধ জিতে হাসছেন মণিকা, কোচ থেকে ছাঁটাই হয়ে নির্লিপ্ত সৌম্যদীপ
দ্য ওয়াল ব্যুরো: বিচার পেলেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিই অভিযোগ করেছিলেন, ম্যাচ গড়াপেটা করতে বলেছিলেন কোচ সৌম্যদীপ রায় (Soumyadeep Roy)। এশীয় টিটির আসরে বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে ম্যাচের আগে সৌম্যদীপ জানিয়েছিলেন মণিকাকে ম্য
শেষ আপডেট: 22 October 2021 09:17
দ্য ওয়াল ব্যুরো: বিচার পেলেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিই অভিযোগ করেছিলেন, ম্যাচ গড়াপেটা করতে বলেছিলেন কোচ সৌম্যদীপ রায় (Soumyadeep Roy)। এশীয় টিটির আসরে বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে ম্যাচের আগে সৌম্যদীপ জানিয়েছিলেন মণিকাকে ম্যাচ ছাড়ার জন্য। কারণ ওই ম্যাচে সুতীর্থা জিতলে তিনি অলিম্পিকের ছাড়পত্র পাবেন।
এই নিয়ে মণিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি বসে। সর্বভারতীয় টেবল টেনিস ফেডারেশন জানিয়ে দেয় যে, রিভিউ কমিটি ঠিক করবে কী সিদ্ধান্ত হবে। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মণিকা দিল্লি হাইকোর্টে এই বিষয়টি দ্রুত নিস্পত্তির জন্য আবেদন করেছিলেন।
আরও পড়ুন: ১০ সেকেন্ডে ৩০ লাখ! ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দর আকাশছোঁয়া
তিউনিশিয়া সফররত ভারতীয় দলের কোচের পদ ছাঁটাই হলেন সৌম্যদীপ। তাঁর পরিবর্তে কোচ হলেন বাংলার তপন চন্দ। সৌম্যদীপের স্ত্রী পৌলমী ঘটক এই তপন চন্দের কাছে টিটি শিখেই নাম করেছেন।
এশীয় চ্যাম্পিয়নশিপ থেকে পুরুষ দল তিনটি ব্রোঞ্জ আনলেও পাঁচ নম্বরে শেষ করেন মেয়েরা ৷ পাশাপাশি দলে সুযোগ না দেওয়ায় আদালতে গিয়েছিলেন মনিকা। আদালতের রায় মনিকার পক্ষেই যায়। ফেডারেশন কর্তারা বুঝে দ্রুত বিষয়টি শেষ করেছেন, তাও অভিযোগ তোলার প্রায় দু’মাসের মাথায়। অলিম্পিকের আসরেও মণিকা ও সৌম্যদীপের সংঘাত ছিল।
একদিকে এশীয় আসরে হতশ্রী ফল, পাশাপাশি আদালতের রায়ে মণিকাকে কার্যত ভারতীয় দলে ফেরাতে বাধ্য হল ফেডারেশন। আগামী ২৪-৩০ অক্টোবর তিউনেশিয়া ওপেন টুর্নামেন্ট হবে।
ভারতীয় দলে ফের অন্তর্ভূক্তিতে মণিকা খুশি। তিনি জানিয়েছেন, ‘‘আমার পক্ষে বিচার হল, ভাল লাগছে, এটি একটি যুদ্ধ ছিল, তাতে জিতে ভাল লাগছে। অন্য কেউ অবিচারের শিকার হলে অন্তত প্রতিবাদ করতে পারবে এবার থেকে।’’
পাশাপাশি বির্মষ সৌম্যদীপ কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, ‘‘আমি এখনও সরকারীভাবে কিছু জানি না, না জানলে মন্তব্য করব না।’’ তবে তিনিও পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছেন, বোঝা গিয়েছে।
তিওনিশিয়া টুর্নামেন্ট সৌম্যদীপ না গেলেও তাঁর ছাত্রী বাংলার মুখ সুতীর্থা মুখার্জি যাচ্ছেন। এছাড়াও নামী প্রতিভা ঐহিকা মুখোপাধ্যায়ও দলে রয়েছেন। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের কোচ হয়ে খুশি তপন চন্দ। এই বর্ষীয়ান কোচ জানিয়েছেন, তাঁর একটাই লক্ষ্য সফল হয়ে ফিরে আসা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'