Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অলিম্পিক্সে ইতিহাস লিখলেন মনিকা বাত্রা, প্রথম কোনও ভারতীয় হিসেবে গড়লেন এই নজির

আরও একটি বিভাগে পদকের আশা করা শুরু করে দিয়েছে ভারতবাসী।

অলিম্পিক্সে ইতিহাস লিখলেন মনিকা বাত্রা, প্রথম কোনও ভারতীয় হিসেবে গড়লেন এই নজির

মনিকা বাত্রা

শেষ আপডেট: 30 July 2024 11:15

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের টেবিল টেনিসের ইতিহাসে প্রথম কোনও ভারতীয় (পুরুষ বা মহিলা) হিসেবে নজির গড়লেন মনিকা বাত্রা। সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তিনি। ফ্রান্সের প্রীতিকা পাভাদকে স্ট্রেট সেটে হারিয়েছেন মনিকা। তাঁর এই জয়ের ফলে আরও একটি বিভাগে পদকের আশা করা শুরু করে দিয়েছে ভারতবাসী। 

মনিকা যাঁকে হারিয়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত টেবিল টেনিস খেলোয়াড়। এই ম্যাচে টানা ৪-০ ব্যবধানে জিতেছেন মনিকা। খেলার ফল ছিল ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭। এই ম্যাচ জেতার ফলেই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন বাত্রা। পরের ম্যাচে তিনি হংকং বা জাপানের খেলোয়াড়ের মুখোমুখি হবেন। 

এই ম্যাচে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী মনিকাকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রথম দুই সেটে হারার পর কামব্যাক করার মরিয়া প্রচেষ্টা ছিল তাঁর। কিন্তু মনিকা তাঁকে সেইভাবে কোনও সুযোগই দেননি। গোটা ম্যাচ ধরেই আক্রমণাত্মক খেলে যান মনিকা। তার পাল্টা কোনও জবাব ছিল না প্রীতিকার কাছে। 

কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন মনিকা বাত্রা। কিন্তু অলিম্পিক্সে তাঁর পদক জেতা হয়ে ওঠেনি এখনও। কিন্তু এবার বলা যায় সুবর্ণ সুযোগ থাকছে তাঁর কাছে আরও একটি নজির গড়ার। তবে সেই কাজ যে সহজ হবে না এটাও ঠিক। যদিও ভারতবাসীর আশা, টেবিল টেনিস থেকে একটা পদক আসবে এবার। 


```