বিতর্কিত মণিকার হাত ধরেই বিশ্ব টিটি-তে পদকের আলোয় ভারত
দ্য ওয়াল ব্যুরো: স্লোভেনিয়ায় বিশ্ব টেবল টেনিসের আসরে ভারতের নাম উজ্জ্বল করলেন মণিকা বাত্রা (Manika Batra) ও অর্চনা কামাথ (Archana Kamath) জুটি। এই দুই ভারতীয় তনয়া ফাইনালে দিয়াজ বোন মেলানি ও আদ্রিয়ানাকে ১১-৩, ১১-৮, ১২-১০-এ হারিয়ে খেতাব পেয়েছ
শেষ আপডেট: 7 November 2021 16:27
দ্য ওয়াল ব্যুরো: স্লোভেনিয়ায় বিশ্ব টেবল টেনিসের আসরে ভারতের নাম উজ্জ্বল করলেন মণিকা বাত্রা (Manika Batra) ও অর্চনা কামাথ (Archana Kamath) জুটি। এই দুই ভারতীয় তনয়া ফাইনালে দিয়াজ বোন মেলানি ও আদ্রিয়ানাকে ১১-৩, ১১-৮, ১২-১০-এ হারিয়ে খেতাব পেয়েছে।
মণিকা ভারতীয় টিটির বিতর্কিত নায়িকা, তাঁর সঙ্গে জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের সংঘাতে তিনিই জয়ী হলেন। কারণ সৌম্যদীপকে জাতীয় কোচের পদ থেকে সরানো হয়েছে, তাঁর নামে গড়াপেটার অভিযোগ তুলেছিলেন। মণিকা দেশের হয়ে সোনার সাফল্য এনে প্রমাণ করলেন তাঁর এখনও দেশকে কিছু দেওয়ার রয়েছে।
https://twitter.com/KirenRijiju/status/1457359759175139329
সৌম্যদীপের ছাত্রী বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের পারফরম্যান্স ক্রমে অবনতি ঘটছে। সেই পরিস্থিতিতে মণিকাই দেশকে আরও একবার গর্বিত করলেন। তাঁর এই সাফল্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজু ট্যুইট করে জানিয়েছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে মাঠের পিচ কিউরেটরের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
মণিকা সিঙ্গলসেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন, তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। ডাবলসে খেতাব পাওয়ার পরে সিঙ্গলসেও সেরা হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন। মণিকার পাশে আদালত ছিল বলেই তাঁকে নিয়ে নতুনভাবে রাজনীতি করতে পারেনি সর্বভারতীয় টেনিস সংস্থাও।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'