Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয় শিবিরে ফের করোনা হানা, ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে প্রশ্নচিহ্ন, শঙ্কা কোহলিদের নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: ওভালে (Oval) ভারতীয় শিবিরে আবারও করোনা (Covid) হানা দিল। যে কারণে ম্যাঞ্চেস্টার (Manchester) শেষ টেস্টে (Test) ভারতীয় দলগঠন নিয়ে সমস্যা রয়েছে। কেননা যে সাপোর্ট স্টাফের সংক্রমিত হওয়ার খবর রয়েছে, তাঁর সঙ্গে বহু ক্রিকেটার সংস্

ভারতীয় শিবিরে ফের করোনা হানা, ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে প্রশ্নচিহ্ন, শঙ্কা কোহলিদের নিয়ে

শেষ আপডেট: 9 September 2021 13:10

দ্য ওয়াল ব্যুরো: ওভালে (Oval) ভারতীয় শিবিরে আবারও করোনা (Covid) হানা দিল। যে কারণে ম্যাঞ্চেস্টার (Manchester) শেষ টেস্টে (Test) ভারতীয় দলগঠন নিয়ে সমস্যা রয়েছে। কেননা যে সাপোর্ট স্টাফের সংক্রমিত হওয়ার খবর রয়েছে, তাঁর সঙ্গে বহু ক্রিকেটার সংস্পর্শে এসেছিলেন বলে রিপোর্ট। ওভাল টেস্ট চলাকালীনই কোচ রবি শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুণের এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু সকল ভারতীয় ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে ছিল ভারতীয় ম্যানেজমেন্ট। তবে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টে নামার আগের দিনই সমস্যায় জর্জরিত দল। তারা এদিন প্র্যাকটিসও করতে পারেনি। বৃহস্পতিবার এক ভারতীয় সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে।  এরপরেই ভারতীয় শিবিরে আশঙ্কা। আপাতত সমস্ত অনুশীলন বন্ধ রাখার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের নিজেদের হোটেল রুমেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি পরের টেস্ট হবে কিনা, সেটি নিয়েও জল্পনা চলছে। লন্ডনের নিয়ম অনুযায়ী, করোনা পজিটিভ ব্যক্তিকে ১০ দিন নিভৃতবাসে কাটানোর পর দুটি পরীক্ষার পরে নেগেটিভ এলে তবেই তিনি প্রকাশ্যে আসতে পারবেন। তাই বিরাট কোহলিসহ ভারতীয় দলের সদস্যরা ম্যাঞ্চেস্টারে অনুশীলনে নেমে পড়লেও লন্ডনে হোটেল রুমেই সময় কাটাতে হচ্ছে তিন ভারতীয় কোচকে। এরপরেও ফের দলে করোনার হানায় অস্বস্তিতে গোটা দলই। জানা গিয়েছে, যোগেশ পারমার নামে ওই সহকারি ফিজিওর কাছে অনেকেই চোটের সেবা করেছেন। সেই তালিকায় রোহিত, পূজারা থেকে ঈশান্ত শর্মাও রয়েছেন। তাই পরের টেস্টে দল কি হবে, সেই নিয়ে চলছে নানা অঙ্ক।

```