Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করুন সুনীল, চাইছেন মমতা

সুনীল যাতে ফুটবল থেকে দূরে না থাকেন সেই আশা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করুন সুনীল, চাইছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুনীল ছেত্রী

শেষ আপডেট: 7 June 2024 08:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান হয়েছে বৃহস্পতিবার। দেশের জার্সি গায়ে আর মাঠে নামবেন না সুনীল ছেত্রী। ১৯ বছরের কেরিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ফুটবলের লেজেন্ড। তবে দেশের হয়ে খেলা ছাড়লেও সুনীল যাতে দেশের ফুটবল থেকে দূরে না থাকেন সেই আশা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, বাংলার ফুটবলের জন্য কাজ করুন ছেত্রী। 

বৃহস্পতিবার যুবভারতীতে কুয়েতের সঙ্গে ভারতের ম্যাচে শেষ বাঁশি বাজতেই সকলের চোখ ছলছল করে ওঠে। দেশের হয়ে সুনীল ছেত্রীও তাঁর শেষ ম্যাচ খেলে নিলেন। ম্যাচ শেষের পর তাঁকে রাজ্য সরকার থেকে শুরু করে আইএফএ, এআইএফএফ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাব একে একে সংবর্ধনা দেয়। সরকারের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। সূত্রের খবর, সুনীলকে সংবর্ধনা দেওয়ার সময়ই মুখ্যমন্ত্রীর ইচ্ছার কথা তাঁকে জানান অরূপ বিশ্বাস। 

সুনীলকে রাজ্যের মন্ত্রী বলেন, তিনি যদি বাংলার ফুটবলের জন্য কিছু করতে চান তাহলে রাজ্য সরকারকে তাঁকে সবরকমের সহযোগিতা করবে। ফোনে সুনীলের সঙ্গে মুখ্যমন্ত্রী কথাও বলেছেন এই ব্যাপারে বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় চান, বাংলার ফুটবলের স্বার্থে কাজ করুন ছেত্রী। যদিও সুনীল এখনই এই নিয়ে কোনও ভাবনা ব্যক্ত করেননি। 

আইএসএল-এ বেঙ্গালুরু এফসিতেও খেললেও বাংলা তথা কলকাতা ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সুনীল। কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের জামাই তো বটেই, সুনীলের কেরিয়ায় শুরু মোহনবাগান থেকে। তারপর তিনি দাপিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টসের হয়ে। জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচের জন্য তাই যুবভারতীকেই বেছে নিয়েছিলেন তিনি। বলাই যায়, একটা বৃত্ত যেন পূর্ণ হল। 


```