Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে দলের এই নিদারুণ সাফল্যের পরে মুখ্যমন্ত্রী ফোনে শুভেচ্ছা জানান ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে।

সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 29 January 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইমামি ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ৩-২ গোলে ফাইনালে হারিয়েছে ঘরের দল ওড়িশা এফসি-কে। লাল হলুদ দলের হয়ে গোল করেছেন নন্দকুমার, সাউল ক্রেসপো ও ক্লেটন সিলভা।

১২ বছর পরে কোনও সর্বভারতীয় ট্রফিতে খেতাব পেল লাল হলুদ দল। ২০১২ সালে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে দলের এই নিদারুণ সাফল্যের পরে মুখ্যমন্ত্রী ফোনে শুভেচ্ছা জানান ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে।

এই ঘটনায় ক্লাব কর্তারাও অভিভূত। কারণ দলের দুঃসময়ে পাশে থেকে তাদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমনকী ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া নিয়েও মমতা সহায়তা করেছিলেন।

মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গ সফরে। সেখান থেকেই কর্তাকে ফোন করে অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান। ক্লাব কর্তারা জানিয়েছেন, ক্লাবের এই সাফল্যের পিছনে মুখ্যমন্ত্রীর বিশেষ অবদান রয়েছে। ক্লাবের আর্থিক দুঃসময়ের সময় তিনি পাশে ছিলেন বলেই এই দিনটি সমর্থকদের কাছে এসেছে।

ময়দানের তিন বড় ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নে মুখ্যমন্ত্রী তাদের বড় অঙ্কের আর্থিক সহায়তা করেছেন। এমনকী তিন বড় ক্লাবের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। তিনি এসে ক্লাবের সমর্থকদের উদ্দীপ্ত করে গিয়েছেন।


```