Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তালালকে নিয়ে ইস্টবেঙ্গলের ব্যঙ্গ মোহনবাগানকে! জটায়ু লাল হলুদে ফিরলেন জয় বাবা ফেলুনাথ হয়ে

ভারতীয় আপুইয়ার পালটা যে বিদেশি তালাল, সেটি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তালাল গত মরশুমে ছিলেন পাঞ্জাব এফসি-তে।

তালালকে নিয়ে ইস্টবেঙ্গলের ব্যঙ্গ মোহনবাগানকে! জটায়ু লাল হলুদে ফিরলেন জয় বাবা ফেলুনাথ হয়ে

মাদিহ তালাল।

শেষ আপডেট: 27 June 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে বিদ্রুপ করেছিল মোহনবাগান। তাদের এক্স হ্যান্ডলে জটায়ুর একটা ডায়ালগ দিয়ে বলা হয়েছিল, এটা পেয়েছি! মানে লাল হলুদের ঘেরাটোপ থেকে আপুইয়াকে সই করিয়েছে বাগান কর্তারা। ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিয়েছে মোহনবাগান।

সেই নিয়ে তাল ঠুকছিল লাল হলুদ দলও। ফরাসি প্লে-মেকার মাদিহ তালালকে সই করিয়ে ইস্টবেঙ্গল ক্লাবও একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখা গিয়েছে, তারা জয় বাবা ফেলুনাথ সিনেমার মগনলালকে উদ্দেশ করে ফেলুদা বলছেন, ‘‘এবার যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা দেখতে হচ্ছে মগনবাবু।’’

ভারতীয় আপুইয়ার পালটা যে বিদেশি তালাল, সেটি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তালাল গত মরশুমে ছিলেন পাঞ্জাব এফসি-তে। তিনি গতবার আইএসএলে সেরা মিডফিল্ডারের অ্যাখ্যাও পেয়েছেন। মোট ছ’টি গোল ছাড়াও ১৩টি গোলের পাস বাড়ান।

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালাল দলে যোগ দেওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে। আগেই আমাদের দলে রয়েছেন দিমি, ক্লেটন, মহেশ, নন্দকুমার, বিষ্ণুরা। তালাল যোগ দেওয়ায় দলের মধ্যে ভারসাম্য অনেক বাড়ল।

কোচ কার্লোস কুয়াদ্রাতও জানান, তালালের মতো অভিজ্ঞ তারকার অন্তর্ভূক্তি আমাদের দলকে ভরসা দেবে। প্রসঙ্গত, ক্লাবের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, দেখা গিয়েছে, পুরো কলকাতার একটি ছবি, যেখানে হাওড়া ব্রিজ থেকে শুরু করে নানা দ্রষ্টব্য স্থান দেখিয়ে ইস্টবেঙ্গল মাঠ দেখানো হয়েছে, আবার বার্সেলোনা শহর দেখিয়ে দেখানো হয়েছে কোচ কার্লোসকে, যিনি এই মুহূর্তে রয়েছেন নিজের শহর বার্সেলোনায়। তারপরেই ভিডিওতে এসেছেন তালাল, যিনি নিভৃতে ক্লাবের মাঠে প্রস্তুতি সারছেন।

বাগানে সই করে আবার আপুইয়া বলেছেন, তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্র দেখেছিলেন, কিন্তু সেটি দেখেও জবাব দেননি। আপুইয়া হাতছাড়া হয়ে যাঁকে পেল ইস্টবেঙ্গল, সেই তালাল কতটা খেলতে পারেন, সেটাই দেখার। 


```