Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

তিন বছর পর আন্তর্জাতিক মঞ্চে নেমেই বাজিমাত, বিশ্ব আর্চারিতে সোনা-সহ ৩ পদক মধুরার

এই সোনাটি ছিল মধুরার টুর্নামেন্টের তৃতীয় পদক। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে রুপো এবং অভিষেক ভার্মার সঙ্গে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

তিন বছর পর আন্তর্জাতিক মঞ্চে নেমেই বাজিমাত, বিশ্ব আর্চারিতে সোনা-সহ ৩ পদক মধুরার

মধুরা ধামানগাঁওকার

শেষ আপডেট: 10 May 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর পর আন্তর্জাতিক মঞ্চে ফিরেই সাফল্য পেলেন মধুরা ধামানগাঁওকার (Madhura Dhamangaonkar)। শনিবার আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ২-এ (Archery World Cup Stage 2) সোনা জিতেছেন এই ভারতীয় তীরন্দাজ (Indian Archer)। এটিই তাঁর বিশ্বকাপের ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা (Gold)। পাশাপাশি এই প্রতিযোগিতায় তিনি আরও দু’টি পদক জিতেছেন।

শনিবার ফাইনালে মধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের কারসন ক্রাহেকে ১৩৯-১৩৮ ব্যবধানে হারিয়ে দিয়েছেন। যদিও ফাইনালের থার্ড রাউন্ডে মাত্র সাত স্কোর করে ৮১-৮৫ ব্যবধানে পিছিয়ে পড়েন মধুরা। তবে, এরপরই ২৪ বছর বয়সি এই আর্চার চাপের মুখে অবিশ্বাস্য ভারসাম্য দেখিয়ে কামব্যাক করেন। ফোর্থ রাউন্ডে ৯ স্কোর করে তিনি সমতায় ফিরে আসেন। ফাইনাল রাউন্ডে, তিনি ১০ ও ৯ স্কোর করে ক্রাহেকে এক পয়েন্টে হারিয়ে দেন।

এই সোনাটি ছিল মধুরার টুর্নামেন্টের তৃতীয় পদক। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে রুপো এবং অভিষেক ভার্মার সঙ্গে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। তিন বছরের বিরতির পর আন্তর্জাতিক আর্চারিতে অসাধারণ প্রত্যাবর্তন করলেন মধুরা।

এই বিশ্বকাপে এটি ছিল ভারতের (India) চতুর্থ পদক (Forth Medal)। এর আগে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে সোনা, মহিলাদের দলগত ইভেন্টে রুপো এবং মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় আর্চাররা।

ভারতের সোনাজয়ী পুরুষ দলের সদস্যরা হলেন- অভিষেক ভার্মা, ওজস দেওতালে এবং ঋষভ যাদব। ফাইনালে তাঁরা মেক্সিকোকে ২৩২-২২৮ ব্যবধানে পরাজিত করেন। শেষ চারের লড়াইয়ে তাঁরা ডেনমার্ককে পরাজিত করেছিলেন ২৩২-২৩১ ব্যবধানে।

মহিলাদের কম্পাউন্ড ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, মধুরা ধামানগাঁওকার এবং চিকিথা তানিপার্থিরা হেরে গিয়েছেন মেক্সিকোর কাছে ২২১-২৩৪ ব্যবধানে।


```