Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডেনের সমর্থন পেতে লখনউ দল পরবে বাগানের সবুজ মেরুন জার্সি

রবিবার বিকেল সাড়ে তিনটার ম্যাচে নাইটদের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে নামবে কেএল রাহুলের দল। এই ম্যাচ ঘিরে অন্য একটা দ্বৈরথও দেখা যাবে। গত মরশুমে লখনউ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি এবার কলকাতা শিবিরে।

ইডেনের সমর্থন পেতে লখনউ দল পরবে বাগানের সবুজ মেরুন জার্সি

শেষ আপডেট: 13 April 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: আগেও এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবারও সেই আবেগ নিয়ে ইডেন যুদ্ধে নামছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। তাদের সামনে ঘরের দল কলকাতা নাইট রাইডার্স।

একদিকে ঘরের দল, অন্যদিকে ঘরের ছেলে। কলকাতা দলে যতই বাংলার প্রতিনিধি থাকুক না কেন, সেই নিয়ে কোনও তাপউত্তাপ নেই ক্রিকেট প্রেমীদের। তাঁরা ভিড় করেই মাঠমুখো হবেন। পাশাপাশি লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি গতবারও যা পরিকল্পনা নিয়েছিলেন, এবারও সেই একই ভাবনা।

রবিবার বিকেল সাড়ে তিনটার ম্যাচে নাইটদের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে নামবে কেএল রাহুলের দল। এই ম্যাচ ঘিরে অন্য একটা দ্বৈরথও দেখা যাবে। গত মরশুমে লখনউ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি এবার কলকাতা শিবিরে। তাঁর কাছেও সমানভাবে মর্যাদার ম্যাচ। তিনি হাতের তালুর মতো লখনউ দলকে চেনেন। তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান গম্ভীর।

এই ম্যাচে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরার একটাই কারণ, কলকাতার আবেগকে জড়িয়ে ধরা। সমর্থকদের একটা অংশ যাতে তাদেরও সমর্থন করে, সেটাই চান রাহুল বাহিনী। তাদের একটাই বার্তা, ইডেন তোমাকেও আমরা পাশে চাই।

বাইশগজের চরিত্র কেমন হবে, সেই নিয়ে ইডেনের পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় এবারও বলেছেন, ইডেনের পিচ এবারও রানেরই হবে। যে ব্যাটাররা উইকেটে থাকবেন, তাঁরাই রান তুলবেন। আবার স্পিনারদের জন্যও বাড়তি সুবিধে থাকবে।  


```