Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একের পর এক সংবর্ধনা যেন 'অত্যাচার'! অনুশীলনে বাধা লভলিনার, জানালেন নিজেই

দ্য ওয়াল ব্যুরো: অসমের লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain) বক্সিংয়ে (Boxing) ব্রোঞ্জ পদক জিতেছেন টোকিও অলিম্পিকে। দেশে ফিরতেই শুরু সংবর্ধনা আর অনুষ্ঠান। কিন্তু এই এত সংবর্ধনার চাপে তাঁর প্রতিদিনের রুটিনে ব্যাঘাত পড়ছে, ফোকাস যাচ্ছে নষ্ট হয়

একের পর এক সংবর্ধনা যেন 'অত্যাচার'! অনুশীলনে বাধা লভলিনার, জানালেন নিজেই

শেষ আপডেট: 12 June 2022 12:19

দ্য ওয়াল ব্যুরো: অসমের লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain) বক্সিংয়ে (Boxing) ব্রোঞ্জ পদক জিতেছেন টোকিও অলিম্পিকে। দেশে ফিরতেই শুরু সংবর্ধনা আর অনুষ্ঠান। কিন্তু এই এত সংবর্ধনার চাপে তাঁর প্রতিদিনের রুটিনে ব্যাঘাত পড়ছে, ফোকাস যাচ্ছে নষ্ট হয়ে। ফলে সম্মান ও উৎসাহ দেখানোর নামে এই 'অত্যাচার' তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একথা নিজেই স্পষ্ট জানিয়েছেন লভলিনা।

তিনি জানিয়েছেন, অলিম্পিকের পরে তাঁর প্রতি সকলের অনেক প্রত্যাশা। কিন্তু সে জন্য যতটা অনুশীলন প্রয়োজন, তা তিনি করতে পারছেন না এই লাগাতার সংবর্ধনার চাপে।

শনিবার কমনওয়েলথ গেমসের ট্রায়াল পর্ব পেরিয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেটার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না লভলিনা। তাই হইহুল্লোড় নিয়ে স্পষ্টতই বিরক্তি প্রকাশ করলেন তিনি।

লাভলি লভলিনা! শাড়ি পরে মোহময়ী, তাক লাগালেন অলিম্পিক পদকজয়ী বক্সার

মনঃসংযোগের অভাব যে ঘটছে, তা আগেও আরেকবার বলেছিলেন লাভলিনা। টোকিও অলিম্পিক থেকে ফেরার পরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন লভলিনা। কিন্তু সেখানে সাফল্য পাননি তিনি। টুর্নামেন্টের শুরুর দিকেই ছিটকে গিয়েছেন। তখনই নিজের ব্যর্থতার জন্য মনোযোগের অভাবকে দায়ী করেছিলেন তিনি। বলেওছিলেন, অলিম্পিকের পরে যেভাবে তাঁকে নিয়ে নাচানাচি হয়েছে, তা তাঁর মাথা ঘুরিয়ে দিয়েছিল।

কঠিন পরিশ্রম ও উচ্চতাই লভলিনাকে সবার থেকে আলাদা করেছে

এদেশে যে কোনও খেলায় সাফল্য বা পরিচিতি পেলে সেই খেলোয়াড়কে নিয়ে উন্মাদনার মাত্রা বেশিই হয়। আর তা যদি হয় অলিম্পিকের মতো বিশ্বমানের কোনও প্রতিযোগিতার সাফল্য, তাহলে তো কথাই নেই। সংবাদমাধ্যমের প্রচার, নানা সংস্থার ব্র্যান্ডিং, সংবর্ধনার বহর-- সব মিলিয়ে অ্যাথলিটদের প্র্যাকটিসের মনোযোগ যায় কমে।

তেমনটাই হয়েছে লভলিনার। তবে এবার কমনওয়েলথ গেমসে আর সে সুযোগ দিতে চান না তিনি। চেষ্টা করছেন, সব ভুলে পুরোপুরি পারফরম্যান্সে মনোনিবেশ করার, তাই মুখের উপর জানিয়ে দিয়েছেন নিজের সমস্যা।

অসমের ডেপুটি পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা


```