Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অবিশ্বাস্যভাবে ঘরের মাঠেই বড় হার লিভারপুলের

ঘরের মাঠে এই হারের ফলে লিভারপুলের কোচ হিসেবে মরশুমের শেষ ম্যাচে ট্রেবল জয়ের যে স্বপ্ন জুরগেন ক্লপের, তাতে বড় একটি ধাক্কা লাগল, সন্দেহ নেই।

অবিশ্বাস্যভাবে ঘরের মাঠেই বড় হার লিভারপুলের

শেষ আপডেট: 12 April 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: তীরে এসে তরী কি ডুবতে বসেছে?

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউর সঙ্গে ড্র করার ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে যেতে হয়েছে তাদের। দীর্ঘ সময় শীর্ষে থাকার পরে শেষ মুহূর্তে পিছিয়ে গেল লিভারপুল।

এবার লিভারপুল হারল উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ঘরের মাঠ অ্যানফিল্ডেই অবিশ্বাস্যভাবে ০-৩ গোলে ইতালিয়ান ক্লাব আটলান্টার কাছে হেরে গেছে অল রেডরা।

ঘরের মাঠে এই হারের ফলে লিভারপুলের কোচ হিসেবে মরশুমের শেষ ম্যাচে ট্রেবল জয়ের যে স্বপ্ন জুরগেন ক্লপের, তাতে বড় একটি ধাক্কা লাগল, সন্দেহ নেই।

আটলান্টার হয়ে জোড়া গোল করেছেন জিয়ানলুকা স্কামাকা। বাকি গোলটি মারিও প্যাসালিকের। এই হারে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ১৪ মাস অপরাজিত থাকার রেকর্ড ভাঙল লিভারপুলের।

প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে ড্র হওয়া ম্যাচের একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে দল নামিয়েছিলেন ক্লপ। কিন্তু গোলের সুযোগও মিস হয়েছে তাদের। তারপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আটলান্টা।  


```