Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অষ্টম ব্যালন ডি অর মারাদোনাকে উৎসর্গ করলেন মেসি

দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, হ্যাপি বার্থডে লিজেন্ড। এই ট্রফি তোমার জন্য।

অষ্টম ব্যালন ডি অর মারাদোনাকে উৎসর্গ করলেন মেসি

শেষ আপডেট: 31 October 2023 13:28

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩০ অক্টোবর ফ্রান্সে রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। একই দিন ছিল আর্জেন্টিনার  কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জম্মদিন।

তিন বছর আগে ২০২০ সালে মারাদোনা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ব্যালন ডি অর অনুষ্ঠানে মেসি সেই কিংবদন্তীকে স্মরণ করেছেন। অষ্টম ব্যালন ডি অর ট্রফিটি দিয়েগোকে উৎসর্গ করেছেন।

পুরস্কার হাতে নেওয়ার পর মেসি তাঁর বক্তব্যে বলেন, শেষবার ব্যালন ডি অর আমি জিতেছিলাম ২০২১ সালে। সেবার জাতীয় দলের হয়ে আমি কোপা আমেরিকা জয় করেছিলাম। তবে এবারের ট্রফি আরও বেশি স্পেশাল। কেননা এবারের ব্যালন ডি অর বিশ্বকাপের পর জিতেছি। এটা এমন এক ট্রফি যা সব ফুটবলারই জিততে চায়। এই ট্রফি জয়ের মধ্যে দিয়ে আমার স্বপ্ন যেমন পূরণ হয়েছে তেমনি আমার সতীর্থ এবং দেশবাসীর স্বপ্নও পূরণ হয়েছে।'

দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, হ্যাপি বার্থডে লিজেন্ড। এই ট্রফি তোমার জন্য।

ম্যান সিটিতে খেলা নরওয়ের আর্লি হালান্ডকে হারিয়ে মেসি এবারের ব্যালন ডি অর জয় করেছেন। তৃতীয় হয়েছেন পিএসজিতে খেলা ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চতুর্থ হয়েছেন কেভিন ডি ব্রুইন।


```